1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল দেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা দেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার দেবীদ্বারে হানি ট্র‍্যাপ খ‍্যাত,লেডি ডন লাইলি মাদক বিক্রয়কালে গ্রেফতার দেবীদ্বারে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি,চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার

চান্দিনা উপজেলা মডেল মসজিদ উদ্বোধন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩
  • ১৪৩২ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চান্দিনা উপজেলা মডেল মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৬ জানুয়ারী) দুপুর ১২টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে দ্বিতীয় পর্যায়ে সারা দেশের ৫০টি মডেল মসজিদের সাথে চান্দিনার মাধাইয়া-কলাগাঁও এলাকার দৃষ্টিনন্দন ওই মসজিদ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথির বক্তৃতার পর দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর চান্দিনা উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত স্থানীয় সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি।
২০১৮ সালে ১২ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে মসজিদটির ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি। ওই মডেল মসজিদটির কাজ নির্মান কাজ ২০২০ সালে শেষ হওয়ার কথা থাকলেও বিভিন্ন জটিলতায় তার সময় এবং নির্মাণ ব্যয় বাড়ানো হয়। সর্বশেষ ১৪ কোটি ৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত ওই মসজিদটি সোমবার আনুষ্ঠানিক ভাবে পূর্ণতা পায়।
৩ তলা বিশিষ্ট মসজিদটিতে প্রতি ওয়াক্ত একই সাথে ৫০জন নারীসহ ৯শ মুসল্লী একই সাথে নামাজ আদায় করতে পারবেন। রয়েছে ইমাম ট্রেনিং সেন্টার, প্রতিবন্ধি প্রার্থনা কেন্দ্র, ইসলামিক লাইব্রেরী, ইসলামিক রিসার্চ সেন্টার, ইসলামিক বই বিক্রয় কেন্দ্র, ম্যাসএডুকেশন কক্ষ,অটিজম কর্ণার,উপ-পরিচালকের কক্ষ, সভাকক্ষ সহ ৩২ সুবিধা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী,উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) তাপস চন্দ্র শীল, পৌর মেয়র মো. শওকত হোসেন ভূইয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো.আরিফুর রহমান, চান্দিনা থানার অফিসার ইন-চার্জ মো. সাহাবুদ্দীন খাঁন,দারোরা জামেয়া ইসলামিয়া আলতাফিয়া মাদ্রাসার মোহতামিম হাফেজ মাওলানা আহমাদুল্লাহ্,ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী কাজী তৌহিদুল আলম মঈন,মাওলানা কেফায়েত উল্লাহ সহ বিভিন্ন জনপ্রতিনিধি,উপজেলা প্রশাসনের কর্মকর্তা,ইসলামিক ফাউন্ডেশনের কর্তৃপক্ষ, বিভিন্ন মসজিদের ইমাম ও মুসল্লীগণ। অনুষ্ঠান সঞ্চালন করেন-ইসলামিক ফাউন্ডেশন চান্দিনা উপজেলা ফিল্ড সুপারভাইজার মো. মাহবুব রহমান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেলদেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানাদেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালাকুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তারদেবীদ্বারে হানি ট্র‍্যাপ খ‍্যাত,লেডি ডন লাইলি মাদক বিক্রয়কালে গ্রেফতারদেবীদ্বারে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালিদেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি,চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার