1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা

চান্দিনায় সহস্রাধিক প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ২২৭ বার দেখা হয়েছে
  • সোহেল রানা: চান্দিনা কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চান্দিনায় খরিপ-২ মৌসুমের রোপা আমন ধানের (উফশী জাত) আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৮ জুন) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সহস্রাধিক প্রান্তিক কৃষক-কৃষানীর মাঝে ৫ কেজি বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএমপি সার প্রদান করেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি।
এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন তিনি। স্বাধীনতা পদকপ্রাপ্ত খ্যাতনামা চিকিৎসক অধ্যাপক প্রাণ গোপাল দত্ত বলেন- কৃষক হচ্ছে এই বাংলার প্রাণ, কৃষক বাঁচলেই বাঁচবে এই বাংলাদেশ। এই দেশের কৃষক সারের জন্য বুকে গুলি ধারণ করে মৃত্যু বরণ করেছেন কিন্তু কৃষকবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিনা মূল্যে কৃষকদের মাঝে সার ও বীর বিতরণ করে অন্যন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার জাবের মো. সোয়াইব এর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৌম্য চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ মোরশেদ আলম, উপজেলা প্রকৌশলী রাকিবুল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা