1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
মুরাদনগরে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার ১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদ দেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানা হাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুর বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্ত দেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত ২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীর মন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট মঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান

চান্দিনায় বিদ্যুৎস্পৃষ্ট থেকে স্ত্রী-মেয়েকে বাঁচাতে গিয়ে বাবার মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৩০ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চান্দিনায় স্ত্রী ও মেয়েকে বিদ্যুৎস্পৃষ্ট থেকে বাঁচাতে গিয়ে মৃত্যু হয়েছে মো.পলাশ (৪০) নামের এক গৃহকর্তার। এ ঘটনায় প্রাণে বেঁচে গেছেন স্ত্রী ও মেয়ে।
রবিবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার মহিচাইল ইউনিয়নের তেতুইয়া ফকির বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। মৃত পলাশ (৪০) ওই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
জানা যায়,গোসল শেষে স্ত্রী পারভীন বেগম তারে কাপড় শুকাতে দিলে সে বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে বাঁচাতে যান তার গর্ভবতী মেয়ে আনিকা আক্তার। তখন সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। স্ত্রী-মেয়ে কে বিদ্যুৎস্পৃষ্ট দেখে গৃহকর্তা পলাশ মিয়া তাদের বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এরপর প্রতিবেশীরা তাকে উদ্বার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। রাতেই তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে পলাশের স্ত্রী প্রাথমিক চিকিৎসা শেষে সুস্থবোধ করলেও গর্ভবতী মেয়ে কে উদ্বার করে চান্দিনার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় প্রতিবেশীরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক সিজারিয়ান অপারেশন করান।জানা গেছে,মা ও শিশু সুস্থ আছে। স্থানীয় ওয়ার্ড সদস্য রুহুল আমিন জানান,গর্ভবতী মেয়ে আনিকা তার বাবার বাড়ি বেড়াতে এসেছিলেন। রবিবার বিকেলে স্ত্রী ও মেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখে তাদের ছাড়াতে যান পলাশ। স্ত্রী ও মেয়ের পায়ে জুতা থাকলেও পলাশের পায়ে জুতা ছিল না। এ কারণে খুব দ্রুত বিদ্যুতায়িত হয়ে পলাশ মারা গেছেন।
এ ঘটনা থানা পুলিশ অবগত নয় বলে জানান চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দীন খান ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
মুরাদনগরে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদদেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানাহাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুরবিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্তদেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীরমন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্টবিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিটমঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান