1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ

চান্দিনায় ক্রেতা সেজে চার মাদক ব্যবসায়ীকে আটক করলেন এএসপি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ৩৯৩ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার চান্দিনায় ক্রেতা সেজে চার মাদক ব্যবসায়ীকে আটক করেছেন দাউদকান্দি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ফয়েজ ইকবাল। গত (২৬ আগস্ট) রাত ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন চান্দিনা বাস-স্টেশনের পাশে ধানসিঁড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- চান্দিনা ধাঁনসিড়ি এলাকার মাদক ব্যবসায়ী মহরম আলীর স্ত্রী আফিয়া বেগম (৩৫), কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার রাজেন্দ্রপুর গ্রামের মো. হোসেনের স্ত্রী বিলকিছ বেগম (৩৮), চান্দিনা পৌর এলাকার বেলাশহর গ্রামের নূরুল ইসলামের ছেলে মো. রাসেল (৩৬) ও দেবীদ্বার উপজেলার বাগুর গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে সোহেল মিয়া (২৮)। বিষয়টি নিশ্চিত করেছেন চান্দিনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দিন খান। তিনি জানান, চান্দিনা বাস স্টেশন সংলগ্ন একটি চা দোকানে দীর্ঘ দিন ধরে বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে আসছিল মহরম আলী। তাকে এলাকার সবাই হাড্ডি বলেই চেনেন। শুক্রবার রাত ৮টায় দাউদকান্দি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ফয়েজ ইকবাল দুই সহযোগীকে মাদক কেনার জন্য ছদ্মবেশে পাঠান।

তারা ওই দোকান থেকে গাঁজা ও ফেনসিডিল কেনার পর নিশ্চিত হন। এরপর এএসপি নিজেও সেখানে যান। সে সময় ওই দোকানে ও আশপাশে থাকা লোকজনদের মধ্যে কে মাদক বিক্রি করে আর কারা কিনে সব কিছুই গোপন ক্যামেরায় ভিডিও ধারণ করে মাদক ব্যবসায়ীদের ধাওয়া করে আটক করেন।
খবর পেয়ে চান্দিনা থানা পুলিশও অভিযানে অংশ নেয়। এ সময় ওই চা দোকান থেকে গাঁজা ও ফেনসিডিল উদ্ধারের পর তাদের তথ্য অনুযায়ী পার্শ্ববর্তী একটি বাসায় অভিযান চালিয়ে সাড়ে ২১ কেজি গাঁজা, ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৪ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির প্রায় ২৯ হাজার নগদ টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদক আইনে থানায় মামলা করা হয়েছে। শনিবার (২৭ আগস্ট) সকালে আদালতে তোলা হবে তাদের। পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহদেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ