1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা

চান্দিনায় একাধিক স্কুল মাঠে বসছে গরুর হাট!

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ২৯১ বার দেখা হয়েছে
  • সোহেল রানা: চান্দিনা কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চান্দিনায় সরকারি আইন লঙ্ঘন করে একাধিক স্কুলের মাঠে পশুর হাট বসেছে। কোথাও কোথাও শুধু মাঠ নয়, স্কুলের বারান্দাও দখলে নিয়েছে ইজারাদাররা। স্কুল চলাকালীন সময় থেকে প্রশাসনের কাছে এমন অভিযোগ করার পরও প্রশাসনিক কঠোর হস্তক্ষেপ না থাকায় শেষ মুহুর্ত পর্যন্ত চলছে হাট।
উপজেলার দোল্লাই নবাবপুর আহসান উল্লাহ উচ্চ বিদ্যালয় ও দোল্লাই নবাবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, ধেরেরা উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ এবং শ্রীমন্তপুর উচ্চ বিদ্যালয় মাঠে বসছে গরুর হাট। ওই তিনটির মধ্যে দোল্লাই নবাবপুর গরু বাজারটি স্থায়ী বাজার এবং বাকি দুটি অস্থায়ী হাট।
শুক্রবার (১৪ জুন) সরেজমিনে দোল্লাই নবাবপুর বাজার গিয়ে দেখা যায়, বাৎসরিক ইজারাকৃত স্থায়ী গরু বাজারের নির্ধারিত স্থানে বাজার না বসিয়ে পাশের দুইটি বিদ্যালয়ের মাঠ দখল করে ঈদের গরুর বাজার বসিয়েছে ইজারাদার।
পুরো বাজারের মাঠ দখলের পাশাপাশি বিদ্যালয়ের বারান্দা পর্যন্ত দখল করে নিয়ে স্কুলের বারান্দায় বাঁশ বেঁধে গরু রাখা হয়েছে। এতে বিদ্যালয়ের পরিবেশ নষ্ট হয়।
নাম প্রকাশ না করা শর্তে উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের একাধিক শিক্ষক জানান, প্রতি সপ্তাহের সোম ও শুক্রবার দোল্লাই নবাবপুর বাজারের সপ্তাহিক হাট। গত সোমবার (১০ জুন) বিদ্যালয়ের মাঠে পশুর হাট বসায় পাঠদান ব্যাহত হয়েছে। দুপুর পর্যন্ত বিদ্যালয় খোলা থাকলেও শিক্ষার্থী উপস্থিতি ছিল না।
দোল্লাই নবাবপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন জানান, সোমবার মাঠে গরুর হাট বসায় আমি উপজেলা শিক্ষা অফিসারকে বিষয়টি অবহিত করেছিলাম। সেদিন বিদ্যালয়ের ঠিকমতো পাঠদান হয়নি।
দোল্লাই নবাবপুর আহসান উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম জানান, প্রতি বছর কোরবানির ঈদে বিদ্যালয়ের মাঠেই গরুর হাট বসে। এগুলো বলেও কোন কাজ হয় না।
চান্দিনা উপজেলা শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান জানান, স্কুল মাঠে গরুর হাট বসলে আমরা কি করবো? তবে বারান্দায় গরু বাঁধার বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখবো।
দোল্লাই নবাবপুর গরু হাটের ইজারাদার সার্জেন্ট (অব.) সাদেক হোসেন এর ব্যবহৃত ফোনে একাধিকবার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।
একই দিন শ্রীমন্তপুর উচ্চ বিদ্যালয় মাঠে গরুর হাট বসেছে। শনিবার জোয়াগ ইউনিয়নের ধেরেরা উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয় মাঠে অস্থায়ী গরুর হাট বসার কথা রয়েছে।
চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাবের মো. সোয়াইব জানান, সংশ্লিষ্ট উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের শোকজ সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষা অফিসারদেকে নির্দেশনা দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা