1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল দেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা

চলে গেলেন আম্পায়ার নাদির শাহ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৭৫ বার দেখা হয়েছে
 ডেস্ক নিউজঃ
সাবেক ক্রিকেটার ও আম্পায়ার নাদির শাহ আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে ধানমন্ডির একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। নাদির শাহ ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত হয়ে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ভাই জাহাঙ্গীর শাহ বাদশা। জাহাঙ্গীর বলেন, হাসপাতালের বাকি আনুষ্ঠানিকতা শেষে নাদির শাহকে তার ধানমণ্ডিস্থ বাসায় নেওয়া হয়েছে। জুমার পর হবে জানাজা। প্রায় দুই বছর ধরে মরণব্যাধী ক্যান্সারে ভুগছিলেন নাদির শাহ। কয়েকদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে নাদিরের একটি ছবি ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায় হুইল চেয়ারে তিনি আধশোয়া অবস্থা; পুরো শরীরের অবস্থা জীর্ণ-শীর্ণ। মাঝে এই আইসিসির প্যানেল আম্পায়ারকে চিকিৎসার প্রয়োজনে যুক্তরাষ্ট্র ও ভারতেও নেওয়া হয়েছিল। আম্পায়ার নাদির শাহ ৬টি টেস্ট, ৬৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচে পরিচালনার দায়িত্বে ছিলেন। সর্বশেষ ২০১৯ সালের অক্টোবরে জাতীয় ক্রিকেট লিগে ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেলদেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা