1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল দেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা দেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ কুমিল্লা জেলা প্রশাসক ও ইউএনও সদর দক্ষিণের

অনলাইন ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২
  • ৬২১ বার দেখা হয়েছে

নেকবর হোসেন: কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা প্রাথমিক শিক্ষার প্রসার ও ঝড়ে পড়া রোধে ভূমিকা রাখায় চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক হয়েছেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান । একই সাথে চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ ইউএনও হয়েছেন জেলার সদর দক্ষিন উপজেলা নির্বাহী অফিসার শুভাশিষ ঘোষ।
গত বৃহস্পতিবার বিকেল চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে বিভাগীয় কমিশনার স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রাথমিক শিক্ষা প্রসার বিভাগে শ্রেষ্ঠ হওয়ার অনুভূতি জানিয়ে কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, যে কোন স্বীকৃতি কাজের গতি বৃদ্ধি করে। আমার এই প্রাপ্তি মূলত টিম ওয়ার্ক। সবার সম্মিলিত প্রচেষ্ঠায় বাধার দেয়াল ডিঙিয়ে সফল হওয়া যায়। আমি সেভাবেই কাজ করছি। আরো কাজ করতে চাই। সারাদেশে যেন কুমিল্লা রোল মডেল হয়। সবার সহযোগীতা কামনা করছি।
শ্রেষ্ঠত্ব অর্জনে নিজের অনুভূতি ব্যক্ত করে উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ বলেন,
আমি ২০২০ সালের দিকে কুমিল্লা সদর দক্ষিন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করি। তখন চারদিকে করোনার ভয়াবহ অবস্থা। স্কুল বন্ধ থাকায় বাড়তে থাকে প্রাথমিকে ঝড়ে পড়া। দাপ্তরিক কাজের পাশাপাশি চিন্তা করি কিভাবে শিক্ষার্থীদের স্কুলমূখী করা যায়। সে লক্ষ্য যে সব স্কুলে ঝড়ে পড়ার হার বেশী সেসব স্কুলের তালিকা ধরে কাজ করি। অনলাইন ক্লাশ চালু রাখি। শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে যাই। তাদের সমস্যা শুনি এবং এবং সে অনুযায়ী কাজ করি। পাশাপাশি
মুক্তিযোদ্ধের সময়কায় একটি পরিত্যক্ত স্কুলকে শিক্ষা জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করি। কোটবাড়ি সালমানপুরে ত্রিপুরাদের জন্য তাদের মাতৃভাষা ককবরক স্কুল প্রতিষ্ঠা করি। ককবরক ভাষায় বই ছাপিয়ে শিক্ষার্থীদের হাতে তুলে দেই। সম্ভবত এসব কাজেই বিভাগে আমাকে শ্রেষ্ঠ ইউএনও হিসেবে স্বীকৃতি দেয়া হয়। এই স্বীকৃতি প্রাপ্তিতে উপজেলাবাসীসহ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেলদেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানাদেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালাকুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার