1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল দেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা দেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার

গৃহকর্মী নির্যাতনের মামলায় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক অধ্যক্ষের স্ত্রী কারাগারে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ৬৫৯ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

প্রতিনিয়ত বার বছর বয়সী এক গৃহকর্মীকে মারধর করতেন গৃহকর্তী ও তার মেয়ে। সবশেষে গরম পানি দিয়ে শরীর ঝলসে দেওয়ার ঘটনার মামলায় কারাগারে গেলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আবু তাহেরের স্ত্রী তাহমিনা তুহিন। ভুক্তভোগী গৃহকর্মীর বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলার তেবাড়িয়া গ্রামে।
বুধবার (৪ জানুয়ারি) সকালে ভুক্তভোগী গৃহকর্মীর মামা ইব্রাহীম খলিলের দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় তাহমিনা তুহিনকে গ্রেফতার দেখিয়ে আদালতে নেয়া হলে তাকে কেন্দ্রিয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, অভিযোগ পাওয়ার পর মঙ্গলবার (০৩ জানুয়ারি) রাতে অভিযুক্ত তাহমিনা তুহিনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। বুধবার মামলার পর তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
ঘটনার বিষয়ে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লা নগরীর ধর্মপুর ভিক্টোরিয়া কলেজ সংলগ্ন পূর্ব দৌলতপুর এলাকার এস আর টি প্যালেসে গৃহকর্মীকে মারধর করেন তাহমিনা তুহিন। এরপর গরম পানি দিয়ে শরীর ঝলসে দেন। নির্যাতন সইতে না পেরে ওই গৃহকর্মী দোতলা থেকে লাফিয়ে আত্মরক্ষা করে। পরে পাশের ভবনের কয়েকজন তাকে উদ্ধার করে ৯৯৯-এ কল দেন। পুলিশ এসে শরীর ঝলসে যাওয়া দগ্ধ কিশোরীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যায়।
ওই গৃহকর্মী জানায়, সাবেক অধ্যক্ষ আবু তাহেরের মেয়ে ফাহমিদা তিমুর ঢাকার বাসা এবং আবু তাহেরের কুমিল্লার বাসায় চার বছর ধরে কাজ করছে সে। কাজে দেরি হলে তাহেরের স্ত্রী ও মেয়ে বেত দিয়ে মারধর করে এবং শরীরে গরম পানি ঢালে। গত সোমবার গরম পানি ঢেলে পা ঝলসে দেয়। মঙ্গলবারও মারধরের পর গরম পানি ঢাললে সে আত্মরক্ষায় দোতলা থেকে নিচে লাফিয়ে পড়ে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেলদেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানাদেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালাকুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার