1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলা দেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভা কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত কুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশ কুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩ দেবীদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দেবীদ্বারে ক‍্যানসারে আক্রান্ত ৩৮ রোগীদের আর্থিক সহায়তা ও ঔষধি চারা বিতরণ বজ্রপাতে বাবার সামনে মারা গেল ছেলে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিই শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত দেবীদ্বার স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি হাসনাত অনুপস্থিত পাঁচ চিকিৎসককে শোকজ

গণসমাবেশ কেন্দ্র করে সাবেক মেয়র সাক্কুকের গণসংযোগ জনতার ঢল নােমে

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ৪৭৮ বার দেখা হয়েছে

নেকবর হোসেন:কুমিল্লা প্রতিনিধি

জ্বালানি তেল, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি, চলমান আন্দোলনে ভোলায় নূরে আলম ও আব্দুর রহিম, নারায়ণগঞ্জে শাওন, মুন্সীগঞ্জে শহিদুল ইসলাম শাওন ও যশোরে আব্দুল আলিমসহ পাঁচজনকে হত্যার প্রতিবাদে, বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি এবং নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে আগামী ২৬ নভেম্বর কুমিল্লা বিভাগে টাউন হল মাঠে গণসমাবেশ করবে কেন্দ্রীয় বিএনপি। গণসমাবেশকে সফল করার জন্য কুমিল্লা মহানগর, জেলা উত্তর ও দক্ষিণ, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির নেতৃবৃন্দ। সমাবেশ সফল করার লক্ষ্য নগরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ কুসিকের সাবেক মেয়র মো. মনিরুল হক সাক্কু ।
বৃহস্পতিবার (১৭নভেম্বর) বিকালে নগরীর নানুয়া দিঘির পাড়ের রাজনৈতিক কার্যালয় থেকে কচুয়া চৌমুহনী, পদুয়ার বাজার বিশ্বরোড,নূরজাহান হোটেলের সামনে,চন্দু হোটেলের সামনে, শ্রিনিবাস এলাকা পরে সন্ধ্যায় ডুলিপাড়া পকেট গেইট এলাকাসহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ সময় জনতার ঢল নােমে বিএনপির নেতা ও কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু সাথে।লিফলেট বিতরণ কালে বিএনপির নেতা সাবেক মেয়র সাক্কু বলেন, বর্তমান সরকারের প্রতি মানুষের আর নূন্যতম কোন আস্থা নেই। তাই দেশের জনগণ বিশ্বাস করে তাদের ভাগ্য পরিবর্তন করতে হলে আল্লাহর রহমতে বিএনপির কোন বিকল্প নেই। তাই সরকার যতই বাধা দিচ্ছে বিভাগীয় গণসমাবেশ গুলোতে তত বেশী মানুষ অংশগ্রহন করছে। আমার কার্মীরা সর্ব শক্তি দিয়ে ২৬ নভেম্বরের জনসভা সফল করে প্রমান করব,কুমিল্লা মাটি, বিএনপির ঘাটি।
এ সময় তার সাথে ছিলেন, শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুস সালাম মাসুক,বীর মুক্তিযোদ্ধা জেলা বিএনপি নেতা রফিকুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি মোঃ আনোয়ার হোসেন,সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন,যুবদল নেতা নজরুল ইসলাম স্বপন, জেলা যুবদলের সহ সভাপতি মো. কবির হোসেন, কাজী আবেদ কবির,মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. বদরুল হাসান রাব্বু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলাদেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভাকুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহতকুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশকুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩দেবীদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনদেবীদ্বারে ক‍্যানসারে আক্রান্ত ৩৮ রোগীদের আর্থিক সহায়তা ও ঔষধি চারা বিতরণবজ্রপাতে বাবার সামনে মারা গেল ছেলেগ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিই শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিতদেবীদ্বার স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি হাসনাত অনুপস্থিত পাঁচ চিকিৎসককে শোকজ