1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল দেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা দেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার

গণসমাবেশ কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে সাবেক মেয়র সাক্কু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ৫৬৮ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

জ্বালানি তেল, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি, চলমান আন্দোলনে ভোলায় নূরে আলম ও আব্দুর রহিম, নারায়ণগঞ্জে শাওন, মুন্সীগঞ্জে শহিদুল ইসলাম শাওন ও যশোরে আব্দুল আলিমসহ পাঁচজনকে হত্যার প্রতিবাদে,বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি এবং নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে আগামী ২৬ নভেম্বর কুমিল্লা বিভাগে গণসমাবেশ করবে কেন্দ্রীয় বিএনপি। গণসমাবেশকে সফল করার জন্য কুমিল্লা মহানগর, জেলা উত্তর ও দক্ষিণ,চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির নেতৃবৃন্দ। কুমিল্লা টাউন হল মাঠে গণসমাবেশ করবে বলে জানিয়েছে বিএনপি।বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্য নগরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন কুসিকের সাবেক মেয়র মো.মনিরুল হক সাক্কু।
মঙ্গলবার(১৫নভেম্বর) সন্ধ্যায় নগরীর নানুয়া দিঘির পাড়ের রাজনৈতিক কার্যালয় থেকে সকাল নগরীর বাদশাহ মিয়ার বাজার,ফৌজদারি ও বিকেলে ১৯,২৫,২৬ও২৭নং ওয়ার্ডসহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন বিএনপির সাবেক নেতা ও কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু।লিফলেট বিতরণ কালে বিএনপির নেতা সাবেক মেয়র সাক্কু বলেন, বর্তমান জবরদখলকারি ও স্বৈরাচার এই আওয়ামীলীগ সরকারের প্রতি মানুষের আর নূন্যতম কোন আস্থা নেই। তারা গত ১৪ বছরে দেশটাকে তলাবিহিন ঝুড়িতে পরিণত করেছে। তাই দেশের জনগণ বিশ্বাস করে তাদের ভাগ্য পরিবর্তন করতে হলে আল্লাহর রহমতে বিএনপির কোন বিকল্প নেই। তাই সরকার যতই বাধা দিচ্ছে বিএনপির বিভাগীয় গণসমাবেশ গুলোতে তত বেশী মানুষ অংশগ্রহন করছে। বিএনপি কার্মীরা সর্ব শক্তি দিয়ে ২৬ নভেম্বরের সভা সফল করে প্রমান করব,কুমিল্লা মাটি বিএনপির ঘাটি।
এ সময় তার সাথে ছিলেন, শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুস সালাম মাসুক,হুমায়ুন কবির, বীর মুক্তিযোদ্ধা জেলা বিএনপি নেতা রফিকুল ইসলাম,সাবেক মেম্বার নুরুল ইসলাম জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি মোঃ আনোয়ার হোসেন,সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন,যুবদল নেতা নজরুল ইসলাম স্বপন জেলা যুবদলের সহ সভাপতি মো. কবির হোসেন,কাজী আবেদ কবির,মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো.বদরুল হাসান রাব্বু, যুব দল নেতা মজিবুর রহমান,আনোয়ার হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেলদেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানাদেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালাকুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার