1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা

কুসিক মেয়রের দায়িত্ব নিলেন সূচনা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ৩৭৮ বার দেখা হয়েছে
  • কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) নবনির্বাচিত মেয়র তাহসান বাহার সূচনা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
সোমবার (৮ এপ্রিল) তিনি ভারপ্রাপ্ত মেয়র হাবিবুর আল আমিন সাদির কাছ থেকে দায়িত্ব বুঝে নেন।
এ সময় তার মা কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিনের সহধর্মিনী মেহেরুন্নেসা বাহার তার সঙ্গে ছিলেন।
দায়িত্ব গ্রহণের পর মেয়র সূচনা সাংবাদিকদের জানান, মেয়র হিসেবে তার প্রথম দায়িত্ব নগরের যানজট নিরসন করা। এরপর একে একে তিনি তার প্রতিশ্রুতি সব কিছু বাস্তবায়ন করার চেষ্টা করবেন। দায়িত্ব গ্রহণের জন্য নগর ভবনে আসার আগে মেয়র সূচনা তার মাকে নিয়ে কুমিল্লা নগর উদ্যানে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
গত ৯ মার্চ কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচনে উপ-নির্বাচনে বিএনপির সাবেক নেতা ও সাবেক মেয়র মনিরুল হক সাক্কুকে হারিয়ে প্রথম নারী মেয়র হিসেবে বিজয়ী হন তাহসিন বাহার। এরপর গত ৪ এপ্রিল গণভবনে তার শপথ অনুষ্ঠিত হয়। কুমিল্লা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র তাহসিন বাহার সূচনা কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহারের বড় মেয়ে। এছাড়া তিনি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। ২০২৩ সালের ১৩ ডিসেম্বর দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা