1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল দেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা

কুসিক নির্বাচন: সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কায় স্বতন্ত্র প্রার্থীরা কুমিল্লা প্রতিনিধি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১২ জুন, ২০২২
  • ৬৭৪ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সিটি নির্বাচনে প্রচার-প্রচারণার বাকি আছে আর মাত্র একদিন। আগামীকাল ১৩ জুন রাত ৮টায় শেষ হবে প্রার্থীদের প্রচারণা। শেষ মুহূর্তে প্রার্থীদের জমজমাট প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে কুমিল্লা। নির্বাচনে ভোটগ্রহণ ঘিরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাতের কোনো অভিযোগ কিংবা আশঙ্কা না থাকলে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন মেয়র পদে দুই স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু এবং নিজাম উদ্দিন কায়সার।
রবিবার (১২ জুন) সকালে প্রচারণায় নামার আগে নিজ নির্বাচনী কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত। তিনি বলেন, কুমিল্লায় ভোটের পরিবেশ সুষ্ঠু ও সুন্দর আছে। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ আছে, বিজয় নৌকারই হবে।
প্রতিপক্ষ প্রার্থীদের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এটা তাদের অভদ্রজনিত কাজ। সাক্কু (সাবেক মেয়র) কুমিল্লার এমপিকে কুমিল্লা ছাড়া করতে চায়। তাদের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।
এদিন সকালে নগরীর দারোগাবাড়ি এলাকায় নির্বাচনী প্রচারণায় গিয়ে স্বতন্ত্র মেয়র প্রার্থী ও সাবেক মেয়র মনিরুল হক সাক্কু বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনার পরেও সদর আসনের এমপি কুমিল্লা ত্যাগ করেননি। এর ফলে সুষ্ঠু ভোটগ্রহণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। বহিরাগত লোকজন নগরীর বিভিন্ন এলাকায় মহড়া দিচ্ছে, এতে ভোটাররা আতঙ্কে আছে।
একই অভিযোগ তুলেছেন অপর স্বতন্ত্র মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার। তিনি বলেন, এখনো পর্যন্ত কুমিল্লার নির্বাচনী পরিবেশ শান্ত থাকলেও ভোটের দিন নিয়ে আমরা শঙ্কায়। সদরের এমপি এলাকায় রয়ে গেছেন। নানাভাবে তিনি আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। এতে করে লেভেলপ্লেয়িং ফিল্ড বজায় থাকছে না।
আগামী ১৫ জুন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ২৭টি ওয়ার্ড নিয়ে গঠিত কুমিল্লা সিটিতে মোট ভোটার ২ লাখ ২৯ হাজার ৯২০ জন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেলদেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা