1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল দেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা

কুসিক নির্বাচন সদর দক্ষিণের ৬৭ হাজার ভোটে হবে জয়-পরাজয়ে মূল লড়াই

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১১ জুন, ২০২২
  • ৬১৯ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে গতি-প্রকৃতি বলছে মেয়র পদে তিন প্রার্থীর মধ্যে হবে মূল লড়াই।
তাঁরা হলেন- নৌকার প্রার্থী আরফানুল হক রিফাত, স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু ও নিজাম উদ্দিন কায়সার। তিন প্রার্থীর বাস করেন কুমিল্লা সদর উপজেলায়। তবে সদর দক্ষিণ উপজেলায় নেই কোনো মেয়র প্রার্থী। দক্ষিণে আছে কুসিকের ৯টি ওয়ার্ড। সেখানে ভোটকেন্দ্র ৩২, আর ভোটার ৬৭ হাজার ২০ জন। তাই তিন প্রার্থীরই চোখ এখন সদর দক্ষিণের ভোটারদের দিকে।
কর্মীদের নিয়ে তিন মেয়র প্রার্থীই আছেন ভোটের মাঠে। ভোটারদের সমর্থন আদায়ে নানা কৌশল নেওয়ার পাশাপাশি ভোটের নানা সমীকরণ ও চুলচেরা বিশ্নেষণে রয়েছেন তাঁরা। ভোটাররাও প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নিতে ব্যস্ত। এবার নতুন প্রজন্মের প্রায় ২০ হাজার ভোটার ভোট দিতে উন্মুখ হয়ে আছেন। নির্বাচনে সংখ্যালঘু, নারী ও জামায়াতের ভোট জয়-পরাজয়ে অন্যতম ফ্যাক্টর হতে পারে বলে মনে করছে সচেতন মহল।

রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, কুসিকের মোট ভোটার ২ লাখ ২৯ হাজার ৯২০ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ১২ হাজার ৮২৬ এবং নারী ভোটার ১ লাখ ১৭ হাজার ৯২ জন।
২০১৭ সালের নির্বাচনে মোট ভোটার ছিল ২ লাখ ৭ হাজার ৫৬৬ জন। ওই নির্বাচনে ১ লাখ ৩২ হাজার ৬৯০ ভোট পড়েছিল। বিএনপি প্রার্থী সাক্কু ৬৮ হাজার ৯৪৮ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন। আওয়ামী লীগ প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা পেয়েছিলেন ৫৭ হাজার ৮৬৩ ভোট। এ বছর ভোটার বেড়েছে ২২ হাজারের বেশি।

সদর দক্ষিণ উপজেলা অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের নির্বাচনী এলাকা। ওই আসনের সাবেক এমপি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী। এরই মধ্যে অর্থমন্ত্রীর ছোট ভাই ও উপজেলা চেয়ারম্যান গোলাম সারোয়ার নৌকার পক্ষে নেতাকর্মীদের নিয়ে প্রচারণায় নেমেছেন। অন্যদিকে, বিএনপি নির্বাচনে না আসায় মনিরুল হক চৌধুরী প্রকাশ্যে ভোটের মাঠে নেই। তবে সদর দক্ষিণে বিএনপি-জামায়াতের একটি গ্রুপ সাক্কু এবং অপর গ্রুপ কায়সারের পক্ষে ভোটের সমর্থন আদায়ে কাজ করছে বলে জানা গেছে।
সদর দক্ষিণে বিএনপির সমর্থনের ব্যাপারে সাবেক এমপি মনিরুল হক চৌধুরী বলেন, ‘বিএনপি নির্বাচনে নেই। তাই আমি কোনো প্রার্থীকে সমর্থন জানাচ্ছি না।’ তিনি বলেন, কুমিল্লা বাঁচাও আন্দোলন মঞ্চ থেকে আমি ৯ দফা দাবি এরই মধ্যে প্রচার করেছি। এসব বাস্তবায়নে যে প্রার্থী কাজ করবেন, সদর দক্ষিণ উপজেলাবাসী সেই পছন্দের প্রার্থীকেই সমর্থন দেবে বলে আমার বিশ্বাস।
সচেতন নাগরিক কমিটি (সনাক) কুমিল্লার সভাপতি রোকেয়া বেগম শেফালি বলেন, অভিজ্ঞতা থেকে বলছি, নারী ভোটাররা ভোটকেন্দ্রের পরিবেশ ভালো চান। কুসিকের নির্বাচনেও সুষ্ঠু পরিবেশ পেলে তাঁদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে কেন্দ্রে উপস্থিত থাকবেন। নাগরিক (সুজন) কুমিল্লা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক আলী আহসান টিটু বলেন, ‘ভোটাররা সচেতন। টাকার বিনিময়ে ভোটের সমর্থন আদায় এখন এতটা সহজ নয়।’
আগামী ১৫ জুন ২৭ ওয়ার্ডের ১০৫ কেন্দ্রে কুসিক নির্বাচন অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেলদেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা