1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা

কুসিক নির্বাচন বিএনপির বহিষ্কৃত দুই নেতার সঙ্গে প্রচারণায় না যেতে নেতাকর্মীদের নির্দেশ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২২ মে, ২০২২
  • ২৯৬ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী বিএনপির বহিষ্কৃত দুই নেতার সঙ্গে নির্বাচনী প্রচার-প্রচারণায় না যাওয়ার জন্য দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি। কেউ এই নির্দেশনা অমান্য করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।
শনিবার (২১ মে) রাতে দক্ষিণ জেলা বিএনপির সভাপতি বেগম রাবেয়া চৌধুরী এবং সাধারণ সম্পাদক হাজী আমিন-উর-রশিদ ইয়াছিন স্বাক্ষরিত এ সংক্রান্ত এক পত্রে এ নির্দেশনা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির দপ্তর সম্পাদক সারোয়ার জাহান দোলন।
প্রসঙ্গত, দলীয় সিদ্ধান্ত অমান্য করে কুমিল্লা সিটি নির্বাচনে প্রার্থী হওয়ায় স্বতন্ত্র মেয়র প্রার্থী সদ্য বিদায়ী মেয়র কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হক সাক্কু এবং কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি নিজাম উদ্দিন কায়সারকে বিএনপি ও এর অঙ্গসংগঠন থেকে বৃহস্পতিবার (১৯ মে) বহিষ্কার করা হয়। এর মধ্যে মনিরুল হক সাক্কুকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়।
এদিকে, বহিষ্কৃত দুই নেতার নির্বাচনী প্রচারণায় না যেতে নির্দেশনাপত্রে উল্লেখ করা হয় ‘বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে জাতীয় ও স্থানীয় নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করার পরিপ্রেক্ষিতে কুমিল্লা সিটি করপেরেশন নির্বাচনে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হক সাক্কু এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি নিজাম উদ্দিন কায়সারকে বহিষ্কার করা হয়েছে।
বিএনপির হাইকমান্ডের এরূপ সিদ্ধান্তের কারণে কুমিল্লা দক্ষিণ জেলা, মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের পদ-পদবী ব্যবহার করে যারা নির্বাচনে কার্যক্রমে অংশগ্রহণ করবে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কার্যক্রম হিসেবে গণ্য করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা