1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা

কুসিক নির্বাচন: আওয়ামী লীগ মেয়র প্রার্থীর মনোনয়ন পত্র সংগ্রহ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৬ মে, ২০২২
  • ৪৯২ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আরফানুল হক রিফাতের মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।
সোমবার (১৬ মে) দুপুরে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পাঁচজন নেতা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে তার মনোনয়ন ফরম সংগ্রহ করেন। আগামীকাল মঙ্গলবার দুপুরে আরফানুল হক রিফাত তার মনোনয়ন পত্র জমা দিবেন বলে জানিয়েছেন তারা।
জানা যায়, সোমবার দুপুরে কুমিল্লা নগরীর ছোটরা এলাকায় অবস্থিত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আসেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এসময় তারা সদর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে প্রবেশ করে আরফানুল হক রিফাতের মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন, আবিদুর রহমান রহমান, সাংগঠনিক সম্পাদক চিত্তরঞ্চন ভৌমিক এবং সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল।
অ্যাড. আমিনুল ইসলাম টুটুল বলেন, আমরা আজ দুপুরে আওয়ামী লীগ প্রার্থী আরফানুল হক রিফাতের পক্ষে মনোনয়ন সংগ্রহ করেছি। আগামীকাল (১৭ মে)সকাল ১০ টায় মনোনয়ন ফরম জমা দেওয়া হবে।
প্রসঙ্গত, আগামী ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী ১৭ মে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৯ মে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা