1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল দেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা দেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা

কুসিক নির্বাচনে ১৩নং ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে ট্রাক্টর মার্কায় মোঃনূরে আলম বাবু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৫ জুন, ২০২২
  • ৬৯৫ বার দেখা হয়েছে

নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ১৩নং ওয়ার্ড দক্ষিণ চর্থা উত্তরে সার্কুলার রোড(কামাল উদ্দিন চৌধুরী ও হোচ্ছাম হায়দার চৌধুরী সড়ক)পূর্বে মুরাদপুর জিনার পুকুর পাড় হয়ে নবাববাড়ী চৌমুহনী দক্ষিণে ড. আখতার হামিদ খান রোড/ইপিজেড রোড,পশ্চিমে কুমিল্লা লাকসাম রোড এলাকার। আসন্ন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে নগরীর ১৩ নং ওয়ার্ড দক্ষিন চর্থা এলাকার বাসিন্দা সাবেক ছাত্রনেতা বর্তমান শিক্ষক বিশিষ্ট সমাজ সেবক কাউন্সিলর পদ প্রার্থী মোঃনূরে আলম বাবু ভোটারদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন।
নির্বাচনে বিজয়ী হতে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রতিনিয়ত।বিতরণ করছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি।প্রতিদিন কর্মী-সমর্থকদের নিয়ে নির্বাচনী এলাকায় ভোটারদের কাছে দোয়া চাইতে দেখা যাচ্ছে।
কাউন্সিলর পদ প্রার্থী মোঃনূরে আলম বাবু জানান,প্রতীক বরাদ্দ পর থেকেই তারা দিন রাত প্রচারে বেস্ত হয়ে পড়েন।

বর্তমান সময়ে ১৩নং ওয়ার্ডের আলোচিত মুখ জনগণের সেবা করার আকাঙ্ক্ষা পোষণ করে একটি দূর্নীতিমুক্ত সমাজ, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা, নারী ও শিশু নির্যাতন বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর পদক্ষেপে পরিকল্পিত পরিচ্ছন্ন আধুনিক মডেল সিটি ওয়ার্ড গড়ে তুলতে আসন্ন কুসিক নির্বাচনে ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী- সাবেক ছাত্র নেতা শিক্ষানুরাগী সমাজ সেবক মোঃ নূরে আলম বাবু।
স্থানীয় এলাকাবাসীর একাধিক সুত্রে জানা যায়,আসন্ন কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচনে সবার পরিচিত মুখ ও সিটির ১৩ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ট্রাক্টর মার্কায় মোঃ নূরে আলম বাবু একজন পরিচ্ছন্ন ইমেজের ব্যক্তি সিটি শহরে তরুণ নেতৃত্ব হিসেবে জনপ্রিয়তায় অন্যদের থেকে এগিয়ে রয়েছেন,ভালো মানুষ হিসেবেও তার একটি বিশেষ পরিচিতি রয়েছে। এছাড়াও এই ওয়ার্ডের এবারো প্রার্থী হওয়ায় তার অনেক সুবিধাও রয়েছে।

তার প্রার্থীতা নিয়ে এলাকার বিভিন্ন বয়সের মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, ট্রাক্টর মার্কায় মোঃ নূরে আলম বাবু বিভিন্ন উন্নয়নমুখী কর্মকান্ডে নিজস্ব আর্থিক প্রতিশ্রুতি ও বাস্তবায়নের দৃষ্টান্ত স্থাপনে উল্লেখ যোগ্য ভুমিকা রাখায় তিনি ইতিমধ্যে এলাকায় ব্যাপক সাড়া ফেলে দিয়েছেন।

তিনি শুধু যুব সমাজ নয়,ছাত্র, শিক্ষক, মুরুব্বিসহ সকল ধর্ম বর্ণের মানুষ আসন্ন কুসিক নির্বাচনে ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে ট্রাক্টর মার্কায় নূরে আলম বাবুকে প্রত্যাশা করছেন।আসন্ন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে আমি একজন প্রার্থী হয়েছি। এলাকার মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি। ভোটারদের কাছে ভোট ও দোয়া প্রার্থনা করছি। আমি সিটি নির্বাচনে জয়ী হতে পারলে এলাকার গরীব দুঃখী মানুষের পাশে থাকবো। আমি জনগনের সেবা করতে চাই।

কাউন্সিলর হিসেবে নয় একজন সেবক হিসেবে অতীতে যেমন সবার পাশে ছিলাম ভবিষ্যতেও পাশে থাকার চিন্তা নিয়ে আমি প্রার্থী হয়েছি। তিনি আরও জানান সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত একটি মডেল আধুনিক তথ্য প্রযুক্তি সম্পন্ন ডিজিটাল ওয়ার্ড গঠনসহ এলাকার সকল কর্মকান্ডে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহিতা নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য। তবে তিনি একটি সুস্ঠ শান্তিপূর্ণ নির্বাচন আশা করেন পরিশেষে তিনি ১৩ নং ওয়ার্ডের সকল ভোটার বৃন্দের দোয়া ভোটারের ভোট ও সকলের সার্বিক সহযোগীতা কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেলদেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানাদেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা