1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল দেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা

কুসিক নির্বাচনে সাক্কুর ১৬ দফার ইশতেহার,সুযোগ চান আরেকবার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১২ জুন, ২০২২
  • ৫৬৪ বার দেখা হয়েছে

নেকবর হোসেন : কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ১৬টি দফায় অতীত আমল ও আগামীর উন্নয়নের কথা তুলে ধরে ইশতেহার ঘোষণা করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী ও সাবেক মেয়র মনিরুল হক সাক্কু। অসম্পন্ন কাজগুলো সমাপ্ত করতে তিনি নগরবাসীর কাছে আরেকবার সুযোগ চেয়েছেন।
রোববার (১২ জুন) দুপুর দুইটায় নগরীর নানুয়া দিঘীর পাড়ে ব্যক্তিগত কার্যালয়ে টেবিল ঘড়ি প্রতীকের এই প্রার্থী তার নির্বাচনী ইশতেহার তুলে ধরেন।
ইশতেহারে অবকাঠামো, সড়ক বাতি, শিক্ষা ও সংস্কৃতি, ধর্মীয় সম্প্রীতি, বিনোদন, স্বাস্থ্য ও করোনাকালীন সেবা, তথ্য প্রযুক্তি, বিশুদ্ধ পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা, বাজার শপিংমল, ক্রীড়া ও খেলার মাঠ, বস্তিবাসী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন, ত্রাণ সহায়তা, নিরাপত্তা বিধান, মাদক, সন্ত্রাস ও ইভটিজিংমুক্ত করা, জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মান প্রদান, পাঠাগার স্থাপন ও গৃহ কর নির্ণয়ের বিষয়টি উঠে এসেছে।
এসময় উল্লিখিত বিষয়গুলো তার বিগত দিনের অসম্পূর্ণ উন্নয়ন ও আগামী দিনে এর পরিপূর্ণ রূপদানের কথা তুলে ধরেন সাবেক এই বিএনপি নেতা।

সাক্কু বলেন,আমি নতুন একটি সিটি হাতে পেয়েছিলাম। যার কিছুই ছিল না। গত দুই সময়ে আমি যতটুকু পেরেছিল উন্নয়ন করেছি। আমার হাতে সিটির সমস্যার ৭০ শতাংশ সম্পন্ন হয়েছে। তাই আগামীতে বিজয়ী হতে পারলে বাকি কাজগুলো সম্পন্ন করবো।
এর আগে গত শুক্রবার হাতপাকা প্রতীকের প্রার্থী রাশেদুল ইসলাম ও শনিবার স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার ইশতেহার ঘোষণা করেন। এদিকে নৌকা প্রতীকের প্রার্থী আরফানুল হক রিফাত ইশতেহার ঘোষণা করবেন না বলে জানা গেছে। তবে তিনি তার প্রচারে নানা প্রতিশ্রুতি দিয়েছেন। অপর এক প্রার্থী কামরুল হাসান বাবুল এখনও ইশতেহার ঘোষণা করেননি।
কুমিল্লা সিটি নির্বাচনে পাঁচ মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ১৫ জুন অনুষ্ঠিত হবে এই সিটির তৃতীয় নির্বাচন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেলদেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা