1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল দেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা

কুসিক নির্বাচনের ভোটের পরিস্থিতি ভালো না থাকলে স্থগিত করা হবে-নির্বাচন কমিশনার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৩ জুন, ২০২২
  • ৬২৯ বার দেখা হয়েছে

নেকবর হোসেন: কুমিল্লা প্রতিনিধি

কুসিক নির্বাচনের এখন পর্যন্ত কোন ধরনের খারাপ পরিস্থিতির ঘটনা ঘটেনি। ভোটের মাঠের পরিস্থিতি ভালোই আছে। নির্বাচনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। সুষ্ঠু ভোটের জন্য যা যা করা দরকার ইতিমধ্যে সকল ব্যবস্থা নেওয়া হয়েছে।

সোমবার দুপুর ১ কুমিল্লার ফয়জুন্নেসা বালিকা বিদ্যালয়ের অডিটোরিয়মে প্রিজাইডিং অফিসারদের ব্রিফিং এ অংশগ্রহণ শেষে কুমিল্লায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন নির্বাচন কমিশনার ব্রিগ্রেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আহসান হাবিব।
তিনি আরও বলেন, (কুমিল্লা সদর আসনের) সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার একজন জনপ্রতিনিধি। উনারা আইন প্রণয়ন করেন। যদি উনারাই আইন না মানেন তাহলে আর কি বলার! উনাকেতো আর আমরা টেনে হিচড়ে নামাতে পারিনা। এখানে ইজ্জত গেলো কার আপনারাই বুঝুন।
এসময় উপস্থিত থেকে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, যদি ভোটের পরিস্থিতি ভালো না থাকে তাহলে নির্বাচন স্থগিত করা হবে। নির্বাচন সুষ্ঠু করার জন্য আমাদের সর্বাত্মক প্রচেষ্টা রয়েছে। এমপি বাহারের কুমিল্লায় অবস্থানের বিষয়ে তিনি বলেন, তিনি আইন অমান্য করে নির্বাচনি এলাকায় আছেন। তবে আইনের কিছু ফাঁক ফোঁকরকে তিনি ব্যবহার করছেন।
এসময় উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশন সচিবালয় যুগ্ম সচিব (আইন) মাহবুবার রহমান সরকার, নির্বাচন কমিশন সচিবালয় (প্রকল্প পরিচালক,ইভিএম প্রকল্প) কর্ণেল সৈয়দ রাকিবুল হাসান,কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার,কুসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী, কুমিল্লা জেলা প্রশাসক কামরুল হাসান, জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেলদেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা