1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ

কুমিল্লা-১ দাউদকান্দি-তিতাস আসনে মনোনয়ন ফরম কিনেও জমা- দেননি সুবিদ আলী ভূইয়া

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ৪৫৫ বার দেখা হয়েছে
  • আনিসুর রহমান খান,দাউদকান্দি(কুমিল্লা)প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ দাউদকান্দি-তিতাস আসনে স্বতন্ত্র থেকে মনোনয়ন ফরম কিনেও জমা দেননি জমা দেননি বর্তমান সাংসদ মেজর জেনারেল অবঃ সুবিদ আলী ভুইয়া ও তাঁর স্ত্রী মাহমুদা ভুইয়া।
৩০ নভেম্বর মনোনয়ন জমার শেষ দিনে তৃণমূল বিএনপির দু’টিসহ আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও অন্যান্য দলের ১২জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
এ আসনে আওয়ামী লীগ মনোনীত ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, জাতীয় পার্টি থেকে আমির হোসেন ভূঁইয়া, ইসলামি ঐক্য জোটের মাওলানা নাসির উদ্দিন, জাকের পার্টি মাওলানা ওবায়দুল হক, তৃণমূল-বিএনপির মহসিন আলম ভূঁইয়া, সুলতান জিসান আহমেদ, জাসদ থেকে ধীমন বড়ুয়া, স্বতন্ত্র থেকে ব্যারিস্টার নাঈম হাসান ও ফারুক হোসেন আকন্দ, সংস্কৃতিক গণমুক্তি জোটের মোহাম্মদ জসিম উদ্দিন, তরিকত ফেডারেশনের মোঁ জাকির হোসেন ও বাংলাদেশ সুপ্রিম পার্টির শাহজাদা সৈয়দ সাইফুদ্দিন আহম্মেদ মনোনয়নপত্র দাখিল করেছেন। বর্তমান সংসদ সুবিদ আলী ভূঁইয়া ও তার স্ত্রী মাহমুদা ভুঁইয়া মনোনয়নপত্র সংগ্রহ করলেও শেষ দিন বৃহস্পতিবার পর্যন্ত তাদের মনোনয়নপত্র জমা দেননি। বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মহিনুল হাসান।
সুবিদ আলী ভুইয়ার ছেলে দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর(অবঃ) মোহাম্মদ আলী বলেন, মনোনয়নপত্র সংগ্রহের পর প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সাথে আমরা দেখা করি। আমাদের স্বতন্ত্র নির্বাচন না করার জন্য নির্দেশ দিয়েছেন।
নেত্রীর নির্দেশের প্রেক্ষিতে, জেনারেল ভূঁইয়া এবং উনার পরিবার স্বতন্ত্র নির্বাচন করা থেকে বিরত রয়েছি। আমরা নৌকার পক্ষে কাজ করে, নৌকাকে বিজয় করবো ইনশাল্লাহ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহদেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ