1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার মায়ের সাথে ডাক্তার দেখিয়ে ফেরার পথে সড়কে প্রাণগেল শিশুর দেবীদ্বারে এইচএসসি-২০২৬ ফলাফলে প্রথম দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজের দেবীদ্বার বাগমারা আলিম মাদ্রাসার ২১ শিক্ষার্থী,পাস করেনি কেউ দেবীদ্বারে জাতীয় যুব উন্নয়ন দিবসের র‍্যালি,২৫ লাখ টাকার চেক বিতরণ দেবীদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী’র আনন্দ মিছিল ও র‍্যালি দেবীদ্বারে মদপানে ছাত্রদল নেতাসহ দুই যুবকের মৃত্যু শীঘ্রই দেবীদ্বার ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ হচ্ছ- উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা দেবীদ্বারে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন প্রেস কাউন্সিল চেয়ারম্যানের মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া, বিএমএসএফের ফেসবুক জরিপে আলোচনার ঝড়

কুমিল্লা সিটি কর্পোরেশনের করোনা টিকা নিয়েছে ৯৮ ভাগ শিশু

বিশেষ প্রতিবেদন
  • আপডেট : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৪৭ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় ৯৮ ভাগ শিক্ষার্থীদের মধ্যে করোনার টিকাদান সম্পন্ন হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী কুমিল্লা মহানগরের ৫ থেকে ১১ বছরের শিশু শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
জেলা স্বাস্থ্য বিভাগের সহায়তায় কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার ২৭টি ওয়ার্ডে ২০৯টি সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিশু শিক্ষার্থীদের টিকা দেওয়া হয়। টিকাদান কর্মসূচির আওতায় সিটি কর্পোরেশন এলাকায় ২০৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৪৭ হাজার ৬১৮ জন শিক্ষার্থীর মধ্যে ৪৬ হাজার ৪২৯ জন শিশু শিক্ষার্থীকে করোনার টিকা দেওয়া হয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়,৫ থেকে ১১ বছর শিশু শিক্ষার্থীদের মধ্যে ২৫ হাজার ১৬৫ জনের মধ্যে ৩৭৪ জন ছাত্র এবং ২২ হাজার ৪৫৩ জনের মধ্যে ২২হাজার ৫৫ জন ছাত্রীকে টিকা দেওয়া হয়েছে। এতে টিকাদানের লক্ষ্যমাত্রার চেয়ে ৯৮ বাস্তবায়ন করা হয়। সিটি কর্পোরেশনের সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে টিকাদানে জন্য ২৭টি ওয়ার্ডে ২০৯টি শিক্ষা ১ হাজার ৮০৮ স্বাস্থ্যকর্মী রয়েছে।
সিটি সিনিয়র হেলথ জহিরুল ইসলাম জানান,মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক স্বাস্থ্য অধিদফতর কর্তৃক প্রাপ্ত করোনা টিকা সিটি কর্পোরেশন এলাকার ওয়ার্ড কাউন্সিলরদের এবং শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের সহায়তায় শিক্ষার্থীদের তালিকা মোতাবেক ৫ থেকে ১১ বছরের শিশুদের করোনা টিকা প্রদান কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন জানান, সিটি করপোরেশনের আওতায় ৯৮ ভাগ শিশু শিক্ষার্থীকে করোনা ভ্যাকসিনের আওতায় আনা হয়েছে। আমরা পুরো কুমিল্লা জেলা ভিত্তিক শিশু শিক্ষার্থীদের যা আশা করেছি, তার থেকে বেশি অ্যাচিভমেন্ট অর্জন করেছি। জেলার সকল শিক্ষার্থীকে শতভাগ করোনা ভ্যাকসিনের আওতায় নিয়ে আসব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার মায়ের সাথে ডাক্তার দেখিয়ে ফেরার পথে সড়কে প্রাণগেল শিশুরদেবীদ্বারে এইচএসসি-২০২৬ ফলাফলে প্রথম দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজেরদেবীদ্বার বাগমারা আলিম মাদ্রাসার ২১ শিক্ষার্থী,পাস করেনি কেউদেবীদ্বারে জাতীয় যুব উন্নয়ন দিবসের র‍্যালি,২৫ লাখ টাকার চেক বিতরণদেবীদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী’র আনন্দ মিছিল ও র‍্যালিদেবীদ্বারে মদপানে ছাত্রদল নেতাসহ দুই যুবকের মৃত্যুশীঘ্রই দেবীদ্বার ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ হচ্ছ- উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমাদেবীদ্বারে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠনএনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠনপ্রেস কাউন্সিল চেয়ারম্যানের মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া, বিএমএসএফের ফেসবুক জরিপে আলোচনার ঝড়