1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা

কুমিল্লা সিটি উপনির্বাচনের নগরীতে নেই নির্বাচনী আমেজ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৬৫ বার দেখা হয়েছে
  • নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) উপনির্বাচনের তারিখ ঘোষিত হয়েছে। প্রতীক বরাদ্দেরও তারিখও ঘোষণা করা হয়েছে। কিন্তু নগরীর কোথাও এখন পর্যন্ত নির্বাচনী আমেজ দেখা যায়নি। এমনকি প্রার্থীদের মধ্যে নির্বাচন নিয়ে তেমন কোনো তৎপরতা দেখা যাচ্ছে না।

এবারের নির্বাচনে মেয়র প্রার্থী হয়েছেন ৪ জন। আগামী ২৩ ফেব্রুয়ারি প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা শুরু করতে পারবেন। কিন্তু নির্বাচনকে ঘিরে প্রার্থীদের কোনো গণসংযোগ কিংবা উঠান বৈঠক দেখা যাচ্ছে না। এমনকি কুসিক নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যেও খুব একটা আলোচনা নেই।
গত বছরের ১৩ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মেয়র আরফানুল হক রিফাতের মৃত্যুর পর ১৮ ডিসেম্বর কুমিল্লা মহানগরীর মেয়র পদটি শূন্য ঘোষণা করে উপ-নির্বাচনের প্রক্রিয়া শুরু করে নির্বাচন কমিশন। ঘোষিত তপশিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল গত ১৩ ফেব্রুয়ারি। যাচাই-বাছাই হয় ১৫ ফেব্রুয়ারি। আপিল নিষ্পত্তি ১৯ ও ২০ ফেব্রুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২২ ফেব্রুয়ারি। প্রতীক বরাদ্দ ২৩ ফেব্রুয়ারি এবং ভোটগ্রহণ ৯ মার্চ।
জানতে চাইলে কয়েকজন ভোটার জানান, বিগত দিনে দেখেছি ভোটের তারিখ ঘোষণার পর থেকে নগরীর বাসিন্দাদের মধ্যে নির্বাচনী আমেজ শুরু হয়। মুদিদোকান থেকে শুরু করে চায়ের আড্ডা, বিপণিবিতান থেকে সরকারি-বেসরকারি অফিসÑ সর্বত্র মানুষ সিটি নির্বাচন নিয়ে আলোচনা করে। জয়-পরাজয়ের হিসাবও কষতে শুরু করেন ভোটাররা। এবার তেমন কিছু এখনো দেখা যায়নি।

জানতে চাইলে আওয়ামী লীগের মেয়র প্রার্থী তাহসীন বাহার সূচনা বলেন, নেতাকর্মীরা অনেক আগে থেকেই আমাদের পক্ষে মাঠে আছেন। নগরজুড়ে পোস্টার, ব্যানার ও ফেস্টুন না থাকলেও নেতাকর্মীরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে আমার পক্ষে কাজ করছেন। আমার বাবার নেতৃত্বে কুমিল্লার উন্নয়ন ও আমার নেতৃত্বে কুমিল্লাবাসীর উন্নয়নে কী কী করা হবে, সেসব পরিকল্পনার কথা তুলে ধরছেন তারা।

এদিকে নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকে নীরবে প্রচার চালিয়ে যাচ্ছেন বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক মেয়র মনিরুল হক সাক্কু। জানতে চাইলে তিনি বলেন, নগরের বিভিন্ন এলাকায় বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়ে ভোটারদের কাছে দোয়া চাইছেন তিনি। একই সঙ্গে তার কর্মীরাও ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন। গত শুক্রবার কুমিল্লা নগরের বিষণপুর জামে মসজিদে জুমার নামাজ পড়েন সাবেক এ মেয়র। নামাজ শেষে তিনি মুসল্লিদের কাছে দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন। এ ছাড়া ওই এলাকার উন্নয়নে কী কী করা যায় তা নিয়ে মুসল্লিদের সঙ্গে কথা বলেন। এই দুজন ছাড়া অন্য মেয়র প্রার্থীদেরও কোনো ধরনের প্রচার নেই বললেই চলে। তবে সাধারণ জনগণের ধারণা, প্রতীক বরাদ্দের পরে সব প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকরা পুরোদমে মাঠে নামবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা