1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুরাদনগরে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার ১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদ দেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানা হাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুর বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্ত দেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত ২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীর মন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট মঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান

কুমিল্লা সিটির প্রথম নারী মেয়র হলেন তাহসিন বাহার সূচনা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ৩৯৫ বার দেখা হয়েছে
  •  কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সিটি উপনির্বাচনে মেয়র পদে বাস প্রতীকের প্রার্থী ডা. তাহসিন বাহার সূচনা নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মনিরুল হকের (সাক্কু) চেয়ে ২১ হাজার ৯৯৩ ভোট বেশি পেয়েছেন। এই উপনির্বাচনে ভোট পড়েছে ৩৮ দশমিক ৮২ শতাংশ।
কুমিল্লা সিটি করপোরেশনের উপনির্বাচনে মেয়র পদে নগর আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ডা. তাহসিন বাহার সূচনাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনে ভোট পড়েছে ৩৮ দশমিক ৮২ শতাংশ।
শনিবার সন্ধ্যা ৭টায় নগরীর জিলা স্কুল অডিটরিয়ামে ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে বাস প্রতীকের প্রার্থী সূচনাকে বেসরকারিভাবে বিজয় ঘোষণা করেন রির্টানিং কর্মকর্তা মো. ফরহাদ হোসেন। সরকারিভাবে ফল ঘোষণা করা হবে রোববার।
১০৫টি কেন্দ্রে বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী, বাস প্রতীকের প্রার্থী ডা. তাহসিন বাহার সূচনা পেয়েছেন ৪৮ হাজার ৮৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টেবিল ঘড়ি প্রতীকের মনিরুল হক (সাক্কু) পেয়েছেন ২৬ হাজার ৮৯৭ ভোট। সে হিসাবে প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মনিরুল হকের চেয়ে ২১ হাজার ৯৯৩ ভোট বেশি পেয়েছেন ডা. সূচনা।
মেয়র পদে অন্য দুই প্রার্থী ঘোড়া প্রতীকের নিজাম উদ্দিন কায়সার পেয়েছেন ১৩ হাজার ১৫৫ ও হাতি প্রতীকের প্রার্থী নূর-উর-রহমান মাহমুদ তানিম পেয়েছেন ৫ হাজার ১৭৩ ভোট। মোট বৈধ ভোটের সংখ্যা ৯৪ হাজার ১১৫টি।
তাহসিন বাহার সূচনা দীর্ঘদিন ধরেই তার পিতা সংসদ সদস্য হাজী আ. ক. ম বাহাউদ্দীন সঙ্গে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। সবশেষ মহানগর আওয়ামী লীগের কমিটিতে তিনি সাংগঠনিক সম্পাদকের দায়িত্বপ্রাপ্ত হন। এছাড়াও তিনি সামাজিক সংগঠন জাগ্রত মানবিকতার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রসঙ্গত, কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র আরফানুল হক রিফাত গত বছরের ১৩ ডিসেম্বর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর কুসিকের মেয়র পদ শূন্য ঘোষণা করে উপনির্বাচনের তারিখ ঘোষণা করে ইসি। শনিবার এই উপনির্বাচনে ২৭টি ওয়ার্ডে ১০৫টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
মুরাদনগরে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদদেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানাহাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুরবিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্তদেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীরমন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্টবিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিটমঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান