1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল দেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা দেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার

কুমিল্লা শিক্ষাবোর্ডে জিপিএ-৫ এগিয়ে মেয়েরা, পাসের হারে এগিয়ে ছেলেরা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ৬৭৭ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লা শিক্ষাবোর্ডে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ পেয়ে এগিয়ে মেয়েরা,পাসের হারে এগিয়ে আছেন ছেলেরা। শুক্রবার (২৮ জুলাই) কুমিল্লা শিক্ষাবোর্ডে ফলাফল প্রকাশের পর ওয়েবসাইটে এই চিত্র দেখা যায়। বোর্ডে প্রকাশিত ফলাফলে দেখা যায়,মেয়ে শিক্ষার্থীদের মধ্যে ৬ হাজার ৯১৮ জন ও ছেলে শিক্ষার্থীদের মধ্যে ৪ হাজার ৭০৫ জন জিপিএ-৫ পায়। মোট জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৬২৩ জন শিক্ষার্থী। কুমিল্লা শিক্ষাবোর্ডে চলতি বছরে মোট পাশের হার ৭৮.৪২ শতাংশ। তারমধ্যে ছেলে শিক্ষার্থী ৭৮.৭৯ শতাংশ ও মেয়ে শিক্ষার্থী ৭৮.১৪ শতাংশ পাশ করেন। এই বছরে কুমিল্লা বোর্ড থেকে মোট ১ লাখ ৮২ হাজার ৬৩৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করেন। তারমধ্যে ছেলে পরীক্ষার্থী অংশ নেয় ৭৭ হাজার ১০০ জন। যাদের মধ্যে ৬০ হাজার ৭৪৭ জন পাস করেন। মেয়ে পরীক্ষার্থী অংশগ্রহণ করেন ১ লাখ ৫ হাজার ৫৩৫ জন। যাদের মধ্যে পাশ করেন ৮২ হাজার ৪৬৯ জন। মোট ১ লাখ ৪৩ হাজার ২১৬ জন শিক্ষার্থী পরীক্ষায় পাশ করেন। একজন শিক্ষার্থীর অবিভাবক বলেন, মেয়েরা বর্তমানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছে, পরিবারকে আর্থিকভাবেও সাহায্য করছে, এমনকি কোনো কোনো পরিবারে মেয়েসন্তানটিই সব দায়িত্ব পালন করছেন। ফলে মা-বাবা মেয়েদের লেখাপড়ার গুরুত্ব বুঝতে পারছেন। অন্যদিকে শিক্ষকরা বলছেন,সামাজিক অনেক প্রতিকূলতার মধ্যেও মেয়েরা ভালো করছে এটি একটা ভালো দিক। কিন্তু মেয়েদের তুলনায় ছেলেরা এগিয়ে থাকার কথা থাকলেও তারা পিছিয়ে পড়ছে-এটা কোনোভাবেই ভালো দিক নয়। এজন্য ছেলেদের বহির্মুখী মনোভাব এবং মোবাইল ও ইন্টারনেট-এর অপব্যবহারকেই দায়ী করছেন তারা। তারা বলছেন, মেয়েদের তুলনায় ছেলেদের পড়াশোনার সুযোগ বেশি। কিন্তু এরপরও মেয়েদের তুলনায় ছেলেরা পিছিয়ে থাকছে। মাদকসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপের বিস্তার লাভের যুগে এটা অবশ্যই শংকার। এ জন্য অভিভাবকদের সতর্ক থাকার তাগিদ দেন তারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেলদেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানাদেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালাকুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার