1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল দেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা দেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা

কুমিল্লা মহাসড়কে চলতি বছর ৭১টি সড়ক দুর্ঘটনায় ১২৮ জন নিহত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ৩৫৪ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা হাইওয়ে পুলিশের অভিযানে ২০২২ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ৬ কোটি ২৭ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় ২৬ হাজার যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ১০ হাজার নিষিদ্ধ থ্রি হুইলার আটক করা হয়েছে। কুমিল্লা হাইওয়ে পুলিশে দায়িত্বরত কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। চলতি বছরে কুমিল্লা মহাসড়কে মোট ৭১টি সড়ক দুর্ঘটনায় ১২৮ জন নিহত হয়েছেন, যা বিগত বছেরর তুলনায় প্রায় ২০ শতাংশ কম (গত বছর দুর্ঘটনা ৯৮টি, নিহত ১৫৬ জন)।
কর্মকর্তারা জানান, দুর্ঘটনা রোধে ১৮২টি কমিউনিটি পুলিশিং টিমের মাধ্যমে কাজ করছে ২ হাজার ৭৩০ জন স্বেচ্ছাসেবক। ইতোমধ্যে টিম হাইওয়ে কুমিল্লার উদ্যোগে গুরুত্বপূর্ণ বাজার ও বাস স্টপেজে মহাসড়কের মাঝখানে ফেন্সিং বসানো হয়েছে। যার ফলে যানজট ও দুর্ঘটনা অনেকাংশে কমেছে। মহাসড়ক সংলগ্ন ২৮২টি ফিডার রোডের মাথায় সচেতনমূলক সাইনবোর্ড স্থাপন করা হয়েছে।

এছাড়া, দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে এসব সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিবহণ খাতের চালক-হেলপারদের নিয়ে ৩৬টি কর্মশালা পরিচালনা করে এক হাজার ৮০০ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়াও পথচারী ও অন্যান্যদের নিয়ে ৫৬৭টি সচেতনতামূলক সভা করা হয়েছে। হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন মহাসড়কে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতার লক্ষ্যে ২ লাখ লিফলেট বিতরণ করেছে যাত্রী সাধারণ ও পরিবহন চালক-হেলপারদের মাঝে।
কুমিল্লা হাইওয়ে পুলিশের পুলিশ সুপার রহমত উল্লাহ বলেন, কঠোর আইন প্রয়োগ ছাড়াও মানবিকতা এবং আধুনিকতা দিয়ে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব। টিম হাইওয়ে কুমিল্লা রিজিয়নের সব সদস্যকে মানবিক এবং পেশাদারিত্বের নির্দেশনা দিয়ে থাকি। জনসাধারণ ও যানবাহন চালকরা সচেতন হলেই নিরাপদ সড়ক নিশ্চিত করা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেলদেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানাদেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা