1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৫ ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক

কুমিল্লা মহানগর আ’লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রায় হাজার হাজার নেতাকর্মীদের ঢল

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ৩৪৩ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মহানগর আওয়ামী লীগ ছাড়াও শোভাযাত্রায় অংশ নিয়েছে অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতা কর্মী।মঙ্গলবার(১৮ জুন) বিকাল ৪ টায় শোভাযাত্রাটি নগরীর কান্দিরপাড় রামঘাটলাস্থ দলীয় কার্যলয়ের সামনে থেকে শুরু হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ের সম্মুখে এসে শেষ হয়। শোভাযাত্রার নেতাকর্মীদের মুখে” উন্নয়নের সরকার বারবার দরকার” ” শেখ হাসিনার সরকার, বারবার দরকার” নানা শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে নগরীর রাজপথ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখার প্রত্যয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ শোভাযাত্রার আয়োজন করা হয়।
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এড. জহিরুল ইসলাম সেলিমের সভাপতিত্বে শোভাযাত্রার উদ্বোধন করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আরফানুল হক রিফাত । এ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আবিদুর রহমান জাহাঙ্গীর, এড. আতিকুর রহমান আব্বাসী,যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুল্লাহ খোকন, এড. সৈয়দ নূরুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবদুল হাই বাবুল, চিত্ত রঞ্জন ভৌমিক,তথ্য ও গবেষণা সম্পাদক জমিরউদ্দীন খান জম্পি, দপ্তর সম্পাদক বাবু শিবু প্রসাদ রায়,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সরকার মাহমুদ জাভেদ, আইন সম্পাদক এড. আমজাদ হোসেন,প্রচার সম্পাদক জহিরুল কামাল, সাংস্কৃতিক সম্পাদক হাবিবউল্লাহ তুহিন,সদস্য ও জেলা পরিষদের সাবেক প্রশাসক আলহাজ্ব ওমর ফারুক,সদর উপজেলা চেয়ারম্যান এড,আমিনুল ইসলাম টুটুল,সহ প্রচার সম্পাদক এনামুল হক এনাম সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মহানগর আওয়ামী লীগের এ কর্মসূচিতে আর্দশ সদর উপজেলা আওয়ামী লীগ সহ মহানগর আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।
মহানগর যুবলীগের আহবায়ক জিএস আবদুল্লাহ আল মাহমুদ সহিদের নেতৃত্বে যুবলীগ,মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল ইসলাম রিন্টু ও সাধারণ সম্পাদক সাদেকুর রহমান পিয়াসে নেতৃত্বে স্বেচ্ছাসেবক লীগ,মহানগর কৃষকলীগের আহবায়ক খোরশেদ আলম, যুগ্ম আহবান সোহেল হায়দারের নেতৃত্ব কৃষক লীগ, মহানগর শ্রমিক লীগের আহবায়ক আনিসুর রহমান ভূইয়া, হাসান মাহমুদ চৌধুরী সুমন,নজরুল ইসলাম মাষ্টারের নেতৃত্বে শ্রমিক লীগ, মহানগর যুব মহিলা লীগের সভাপতি তাহমিনা আক্তার ও সাধারণ সম্পাদক উন্মে সালমা লিজার নেতৃত্ব যুব মহিলা লীগ ও
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক কাজী আবুল বাসার,সাধারণ সম্পাদক তারিকুর রহমান জুয়েল নেতৃত্ব আর্শদ সদর উপজেলা আওয়ামী লীগ এবং মহানগর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক নাইমুল হক হিমেল ও নূর মোহাম্মদ সোহেলের নেতৃত্ব ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুমিল্লায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৫ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহদেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক