1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল দেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা দেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা

কুমিল্লায় বিএনপি’র পদযাত্রায় পুলিশের ফাঁকাগুলি ও লাঠিচার্জে আহত-১২

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩৬৯ বার দেখা হয়েছে

দেবীবদ্বার কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র পদযাত্রা পন্ড হয়ে গেছে পুলিশের বাঁধায়। এতে পুলিশের টিয়ারসেল, ফাঁকাগুলি ও লাঠিচার্জে বিএনপি ও এর অঙ্গসংগঠনের ১০/১২জন নেতাকর্মী আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। শনিবার বিকাল সাড়ে ৩টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দেবীবদ্বার উপজেলার খাদঘর ও চান্দিনা উপজেলার কেরনখালে এ ঘটনা ঘটে।
বিএনপির দলীয় সূত্রে জানা যায়, বিএনপির দলীয় কর্মসূচি পদযাত্রা সারা দেশের ন্যায় কুমিল্লা উত্তর জেলা কমিটির উদ্যোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুরাদনগর উপজেলার গোমতা নামক স্থানে আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হাবিবুল নবী সোহেল। কিন্তু ওই স্থানের পুলিশ অনুমতি না দেওয়া তারা চলে আসেন ঢাকা- চট্রগ্রাম মহা সড়কের দেবীবদ্বার উপজেলা খাদঘর নামক স্থানে। সেখানে শান্তিপূর্ণভাবে পদযাত্রা শুরু করলে পুলিশ আবারো বাঁধা প্রদান করে। এতে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের বাকবিতন্ডার সৃষ্টি হলে এক পর্যায়ে পুলিশ নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ, টিয়ারসেল ও ফাঁকা গুলি ছুড়ে। এতে দুইজন গুলিবিদ্ধসহ ২০ নেতাকর্মী আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
এ বিষয়ে কুমিল্লা (উঃ) জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি সোঃ শাহজাহান মোল্লা জানান, তারা মুরাদনগর উপজেলার গোমতা এলাকায় আমরা শান্তিপূর্ণভাবে পদযাত্রা করতে চাইলে পুলিশ বাঁধা দেয় এবং আওয়ামীলীগগ ওই স্থানে শান্তি সমাবেশের পূর্বানুমতি নিয়েছে বলে জানান। আমরা ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দেবীদ্বার উপজেলার খাদঘর এলাকায় পদযাত্রা করতে চাইলে পুলিশ বিনা উস্কানিতে লাঠিচার্জ, টিয়ারসেল নিক্ষেপ এবং গুলিবর্ষণ করে। এতে দাউদকান্দি উপজেলার ২ নেতা গুলিবিদ্ধসহ ১০/১২জন আহত হওয়ার সংবাদ পেয়েছি।
আহতদের মধ্যে কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. জসীম উদ্দিন, কুমিল্লা (উঃ) জেলা বিএনপি’র অর্থ সম্পাদক আজহার মেম্বার, কুমিল্লা (উঃ) জেলা মহিলা দলের সভাপতি সুফিয়া বেগম, কুমিল্লা (উঃ) জেলা যুবদল নেতা ভিপি শাহীন। কুমিল্লা (ঊঃ) জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক তৌহিদ বাবু, দেবীদ্বার উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক মো. রবিউল আউয়াল সাইফুল, উপজেলা যুবদলের আহবায়ক অব্দুর রহমান, বিএনপি নেতা তাছলিমা বেগ, আলেয়া বেগম, রমজান হোসেন সহ ১০/১২জন। আহতদের চান্দিনা, দাউদকান্দি, দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা কুমিল্লা (উঃ) জেলা মহিলা দলের সভাপতি ও দেবীদ্বার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুফিয়া বেগম, মহিলা দল নেতা তাছলিমা বেগম, আলেয়া বেগম এর মধ্যে তাছলিমা বেগমের মাথা এবং হাতে বন্দুকের বাটের আঘাতে মারাত্মক জখম হয়েছে। তার অবস্থা আশংকাজনক তিনি মাথার আঘাতে বমি করায় কর্তব্যরত চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করার পরামর্শ দেন।
এ ব্যপারে দেবীদ্বার উপজেলার ভাণী অস্থায়ী পুলিশ ফাড়ির ইনচার্জ মো. মিজানুর রহমান হামলা ও আহত হওয়ার সত্যতা স্বীকার করে শনিবার বিকেলে বলেন এখন ব্যস্ত আছি, পরে বিস্তারিত জানাব বলে ফোনের সংযোগ কেটে দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেলদেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানাদেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা