1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা

কুমিল্লা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জুড়ে তীব্র যানজট

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ২৪৩ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধিঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে প্রায় ১০কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুর সাড়ে ১২টা থেকে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরিপুর থেকে গোমতী সেতুর টোলপ্লাজা এলাকা পর্যন্ত এই যানজট সৃষ্টি হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস, শুক্রবার ও পবিত্র শবে বরাত উপলক্ষ্যে ১৭ মার্চ বৃহস্পতিবার থেকে ১৯ মার্চ শনিবার পর্যন্ত টানা ছুটির কবলে পড়ে দেশ। যে কারণে রাজধানী ছাড়ছে মানুষ তাই যানবাহনের চাপে যানজট সৃষ্টি হয়েছে বলে দাবি করেছে হাইওয়ে পুলিশ এবং সড়ক ও জনপদ বিভাগ। যানজটে আটকে আছে যাত্রীবাহী বাসসহ মালবাহী লরি ও ট্রাক। দুপুর ৩টায় বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি হাইওয়ে থানার ওসি জহুরুল হক।
ওসি জহুরুল হক আরও বলেন, ঢাকা থেকে চট্টগ্রামমুখী সড়কে যানবাহনের চাপ একটু বেশি এবং সড়ক সংস্কারের কাজের কারণে ধীরগতির সঙ্গে যানজট তৈরি হচ্ছে। যানজট নিরসন করে সড়ক স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরা কাজ করছেন।

এদিকে সড়ক ও জনপদ বিভাগের কুমিল্লার নির্বাহী প্রকৌশলী রেজা-ই-রাব্বি বলেন, আমাদের কারণে কোন যানজট লাগেনি। আমরা ইলিয়টগঞ্জ সংস্কার কাজ করছি। আর যানজট লেগেছে গৌরিপুর থেক টোলপ্লাজার দিকে। আমরা কাজ করছি কুমিল্লা থেকে ঢাকামুখী লেনে আর যানজট লেগেছে ঢাকা থেকে কুমিল্লামুখী লেনে।
ঢাকা থেকে কুমিল্লামুখী বাসের যাত্রী এমদাদুল হক বলেন, যানজট না থাকলেও কুমিল্লায় থাকতাম এতক্ষণে। দুই ঘণ্টার বেশি সময় বইসা আছি।

বাস চালক আলাউদ্দিন বলেন, ঢাকা থেইকা বেরহইছি ৯টায়। অক্কনও দাউদকান্দি আইয়া আটকাইয়া আছি। গরমে যাত্রীরার যায় যায় দশা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা