1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল দেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা

কুমিল্লা জেলা পরিষদে তিন পদে ৮৬ জনের মনোনয়নপত্র জমা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৪১২ বার দেখা হয়েছে

[playht_player width=”100%” height=”90px” voice=”Noah”]
নেকবর হোসেন: কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে মোট ৮৬জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন বিকাল তিনটা পর্যন্ত কুমিল্লার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ কামরুল হাসানের নিকট মনোনয়নপত্র দাখিল করেন তারা। এর মধ্যে চেয়ারম্যান পদে ২ জন, সাধারণ সদস্য পদে ৬৪ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ২০জন মনোনয়নপত্র দাখিল করেন।
চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু ও স্বতন্ত্র প্রার্থী দুলাল মিয়া মনোনয়ন জমা দিয়েছেন।
আগামী ১৭ অক্টোবর কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। জেলার ১৭টি ওয়ার্ডে মোট ভোটার ২৬৮০ জন। এর মধ্যে ২০৫৩ পুরুষ এবং ৬২৭ জন নারী ভোটার রয়েছেন। ১৭টি ওয়ার্ডের মধ্যে সর্বোচ্চ ভোট মুরাদনগরে ২৮৯ জন এবং সর্বনিম্ন ভোট সদর দক্ষিণে ৯১ জন।
জানা গেছে, কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে ১৭টি ওয়ার্ডের মধ্যে সাধারণ সদস্য পদে ১ নং ওয়ার্ডে ৪ জন, ২ নং ওয়ার্ডে ৫ জন, ৩ নং ওয়ার্ডে ৩ জন, ৪ নং ওয়ার্ডে ৪ জন, ৫ নং ওয়ার্ডে ৫ জন, ৬ নং ওয়ার্ডে ৩ জন, ৭ নং ওয়ার্ডে ১০ জন, ৮ নং ওয়ার্ডে ২ জন, ৯ নং ওয়ার্ডে ১ জন, ১০ নং ওয়ার্ডে ৭ জন, ১১ নং ওয়ার্ডে ৩ জন, ১২ নং ওয়ার্ডে ১ জন, ১৩ নং ওয়ার্ডে ১ জন, ১৪ নং ওয়ার্ডে ৩ জন, ১৫ নং ওয়ার্ডে ৫ জন, ১৬ নং ওয়ার্ডে ১ জন, এবং ১৭ নং ওয়ার্ডে ৬ জন মনোনয়নপত্র দাখিল করেন।
অপরদিকে সংরক্ষিত নারী সদস্য পদে ১ নং ওয়ার্ডে ৪জন, ২ নং ওয়ার্ডে ৪ জন, ৩ নং ওয়ার্ডে ৬ জন, ৪ নং ওয়ার্ডে ২ জন, ৫ নং ওয়ার্ডে ১ জন, ৬ নং ওয়ার্ডে ৩ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন।
কুমিল্লার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ কামরুল হাসান জানান, আসন্ন জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন, সাধারণ সদস্য পদে ৬৪ জন ও সংরক্ষিত সদস্য পদে মনোনয়ন পত্র নিয়েছেন ২০ জন মনোনয়ন জমা দিয়েছেন।
এদিকে বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে কুমিল্লা সদর আসনের এমপি ও মহানগর আওয়ামী লীগের সভাপতি হাজী আ ক ম বাহাউদ্দিন বাহারসহ দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে মনোনয়ন পত্র জমা দিতে জেলা প্রশাসক কার্যালয়ে যান চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু। এর আগে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেলদেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা