1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুরাদনগরে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার ১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদ দেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানা হাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুর বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্ত দেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত ২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীর মন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট মঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান

কুমিল্লা জেলায় ১৩৮ ভুয়া ডাক্তারের খোঁজ নামছে প্রশাসন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ২৯৬ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার বিভিন্ন উপজেলা থেকে মোট ১৩৮ জন সনদবিহীন ভুয়া চিকিৎসকের তালিকা দেয়া হয়েছে জেলা প্রশাসনকে। ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে আইনানুগব্যবস্থা নেয়ার জন্য জেলা সিভিল সার্জন এই তালিকা জেলা প্রশাসক কার্যালয়ে প্রতিবেদনের মাধ্যমে জমা দিয়েছেন। গতকাল সোমবার মার্চ মাসের জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এই তথ্য জানানো হয়। গত ফেব্রুয়ারি মাসের আইনশৃঙ্খলা কমিটির সভায় সনদবিহীন ভুয়া চিকিৎসকের তালিকা প্রস্তুত করে প্রতিবেদন দেয়ার জন্য সিভিল সার্জনকে অনুরোধ করা হয়। কুমিল্লা জেলা ম্যাজিষ্ট্রেট জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের সভাপতিত্বে সভায় ভুয়া ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য সিদ্ধান্ত নেয়া হয়।
সভা শেষে সিভিল সার্জন ডা. নাছিমা আক্তার  বলেন আমরা বিভিন্ন উপজেলা থেকে তথ্য সংগ্রহ করে জেলা প্রশাসক বরাবর জানিয়েছি। আরো দু একটি উপজেলা বাকি। এসব চিকিৎসকের নামের তালিকা ধরে ধরে ব্যবস্থা নেয়া হবে।

আইনশৃঙ্খলা কমিটির সভায় আরো উপস্থিত ছিলেন বিজিবি কুমিল্লা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ইসহাক, পুলিশ সুপার মোঃ আবদুল মান্নান, সিভিল সার্জন ডা. নাছিমা আক্তার, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী ড. শফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী মোঃ মাইনুদ্দিন, মেঘনা উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল্লা মিয়া রতন শিকদার, মুরাদনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ড. আহসানুল আলম কিশোর , দাউদকান্দি পৌরসভার মেয়র নাইম ইউসুফ শেইন, আইনশৃঙ্খলাবাহিনীর কুমিল্লা ইউনিটের উর্দ্ধতন কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রধান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ। ভুয়া ডাক্তার খুঁজে বের করা প্রসঙ্গে কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন ডা. নিসর্গ মেরাজ চৌধুরী বলেন, সনদ ছাড়াই সাধারণ মানুষকে ঔষধ প্রদান করে আমরা তাদের খুঁজে বের করছি। এই সংখ্যা অনেক। আশা করছি এসব ভুয়া ডাক্তারদের আইনের আওতায় আনা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
মুরাদনগরে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদদেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানাহাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুরবিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্তদেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীরমন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্টবিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিটমঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান