1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুরাদনগরে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার ১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদ দেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানা হাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুর বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্ত দেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত ২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীর মন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট মঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান

কুমিল্লা আইনজীবী সমিতির নির্বাচন: নিরঙ্কুশ জয় পেল আওয়ামীপন্থী লিটন-জাহাঙ্গীর প্যানেল

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ৩৯৮ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত ও আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত লিটন-জাহাঙ্গীর প্যানেলের (সাদা দল) নিরঙ্কুশ জয়ের আনন্দে আওয়ামীপন্থী আইনজীবীরা আনন্দে, স্লোগানে মুখরিত করে তোলেন আদালত প্রাঙ্গন। শুক্রবার (৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে নির্বাচন পরিচালনা সাব কমিটির আহবায়ক কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মো.আবু তাহের ফলাফল ঘোষণা করেন। তাঁকে সহযোগিতা করেন নির্বাচন সাব কমিটির সদস্য ও জেলা আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক এডভোকেট মো. এয়াকুব আলী চৌধুরী এবং এনরোলমেন্ট সেক্রেটারি এডভোকেট সৈয়দ শাহিদুল আহসান টিপু। এদিকে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করার পর সাদা দলের প্রার্থীরা আনন্দে মেতে উঠেন। এসময় আদালত চত্বরে বঙ্গবন্ধুর মূর‍্যালে পুষ্পস্তবক অর্পণ শেষে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ. ক. ম বাহাউদ্দিন বাহারকে ফুলেল শুভেচছা জানান লিটন-জাহাঙ্গীর প্যানেল থেকে বিজয়ীরা। এ সময় আওয়ামী পন্থী আইনজীবীরা উপস্থিত ছিলেন।
এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে ২০২৪-২৫ সেশনের ম্যানেজিং কমিটির নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সাদা দলের সদস্যরা সভাপতি, সহ-সভাপতি (দুজন), সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, লাইব্রেরি সম্পাদক, আমোদ প্রমোদ সম্পাদক, আইসিটি সম্পাদক ও সদস্য পদে (দুইজন) নির্বাচিত হয়েছেন। মোট ১৫ পদের ১০টিতে জয় পেয়েছেন লিটন-জাকির প্যানেল। বাকি ৫টিতে জয়ী হয়েছেন প্রতিপক্ষ নীল দলের বিএনপি-জামায়াত সমর্থিত কামরুল-মিজান প্যানেলের প্রার্থীরা। সাদা দলের বিজয়ীরা হলেন-সভাপতি পদে মো. মোস্তাফিজুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক পদে মো. জাহাঙ্গীর আলম ভূইয়া এবং সহ-সভাপতি পদে মো. মাহবুব আলী ও মো. মুজিবুর রহমান বাহার। সহ-সাধারণ সম্পাদক পদে মো. জাকির হোসেন। লাইব্রেরি সম্পাদক পদে ফয়েজ আহমেদ। আমোদ প্রমোদ সম্পাদক পদে আছিয়া মাহজাবিন খান নিসু। আইসিটি সম্পাদক পদে মো.মহসিন ভূইয়া এবং সদস্য পদে মো. জাহাঙ্গীর আলম ও মাহাবুবুল আলম রিমন।
নীল দলের জয়ীরা হলেন- কোষাধক্ষ পদে কাজী মফিজুল ইসলাম। এনরোমেন্ট সম্পাদক পদে মো. মনির হোসেন পাটোয়ারী এবং সদস্য পদে মো. আবদুর রাজ্জাক, মো. আবু জাফর ও কামরুন নাহার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
মুরাদনগরে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদদেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানাহাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুরবিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্তদেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীরমন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্টবিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিটমঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান