1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনামঃ
মুরাদনগরে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার ১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদ দেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানা হাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুর বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্ত দেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত ২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীর মন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট মঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান

কুমিল্লায় ৯০ কেজি গাঁজাসহ ছয়জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ৩২৩ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় কুমিল্লায় অভিনব কায়দায় আসবাবপত্রের ভিতর লুকিয়ে গাঁজা পরিবহনের সময় তিন পাচারকারীকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাতে জেলার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় জব্দ করা হয় ৫৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা।
রবিবার দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার কোম্পানী অধিনায়ক ও উপপরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন। গ্রেফতার মাদক কারবারীরা হচ্ছে ঠাকুরগাঁ জেলার হরিপুর থানার বনগা কালিতলা গ্রামের আব্দুল আজিজের ছেলে জোবেদ আলী (৪৫), একই এলাকার আব্দুল জলিলের ছেলে আশ্রাফুল হক (২২) ও মোঃ তোফাজ্জল হোসেনের ছেলে মোঃ আনোয়ার হোসেন (২৮)। এছাড়াও র‌্যাব কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াজাগাজী ও সদর উপজেলার অরণ্যপুর এলাকায় পৃথক আরো দু’টি অভিযান চালিয়ে ৩৫ কেজি গাঁজা এবং ১২ বোতল বিদেশী মদ জব্দ করে। এ দু’টি অভিযানে গ্রেফতার করা হয় আরো তিন মাদক কারবারীকে।
গ্রেফতারকৃতরা হচ্ছে কক্সবাজার জেলার সদর থানার দক্ষিণ রুমালিয়ারছড়া গ্রামের জাকির আহমদের ছেলে মোঃ নাসির (৩০), নীলফামারী জেলার জলঢাক থানার কিশামত বটতলা গ্রামের আজগর আলীর ছেলে মোঃ ফরহাদুল ইসলাম (৪২) এবং কুমিল্লার সদর উপজেলার রাজমঙ্গলপুর গ্রামের কালু মিয়ার ছেলে আবুল হাশেম (৪০)। র‌্যাব কর্মকর্তা মেজর সাকিব হোসেন জানান,গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা ও বিদেশী মদসহ বিভিন্ন অবৈধ মাদকদ্রব্য সরবরাহ ও ক্রয়-বিক্রয় করে আসছিল। আসামিদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল ও কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
মুরাদনগরে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদদেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানাহাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুরবিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্তদেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীরমন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্টবিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিটমঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান