1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল দেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা দেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার দেবীদ্বারে হানি ট্র‍্যাপ খ‍্যাত,লেডি ডন লাইলি মাদক বিক্রয়কালে গ্রেফতার দেবীদ্বারে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি,চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার

কুমিল্লায় ২০ ফেব্রুয়ারি দশ লক্ষাধিক শিশুকে খাওয়ানো হবে এ প্লাস ক্যাপসুল- সিভিল সার্জন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৯৭ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা.নাছিমা আক্তার বলেছেন, ভিটামিন-এ ক্যাপসুল শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।ভিটামিন-এ ক্যাপসুল নিয়ে একটি কুচক্রীমহল দেশের স্বাস্থ্যখাতের সুনাম নষ্টের অপচেষ্টায় লিপ্ত থাকে। এই ক্যাপসুলে কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই। মানুষের মাঝে আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টির অসৎ উদ্দেশ্যেই চক্রটি এসব করে থাকে। আর এধরণের গুজব উঠলে তাতে কেউ কান দেবেন না। গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার কারণে ভিটামিন-এ ক্যাপসুল নিয়ে গুজব ছড়ানোর কোন সুযোগ নেই।আর মানুষ এখন অনেক সচেতন। ভিটামিন-এ ক্যাপসুল ক্যাম্পেইনসহ বিভিন্ন টিকাদান কর্মসূচিগুলোতে গণমাধ্যমের ভূমিকা প্রসংশনীয়।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল তিনটায় কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনকে সামনে রেখে সাংবাদিকদের জন্য আয়োজিত ওরিয়েন্টেশন কর্মশালায় সিভিল সার্জন এসব কথা বলেন।
কর্মশালায় সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা ফিরোজ আল মামুন ভিটামিন-এ ক্যাপসুলের গুরুত্ব তুলে ধরে সূচনা বক্তব্য রাখেন।
কর্মশালায় ডেপুটি সিভিল সার্জন নিসর্গ মেরাজ চৌধুরী জানান, আগামী সোমবার(২০ ফেব্রুয়ারি) দিনব্যাপী চলবে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন। এবারে কুমিল্লা স্বাস্থ্য বিভাগের তত্বাবধানে ১৭ উপজেলাসহ সিটি করপোরেশন ও লাকসাম পৌরসভাসহ ৪হাজার ৯৩২টি কেন্দ্রে ৬ থেকে ৫৯ মাস বয়সী ১০ লাখ ৩ হাজার ৫শ শিশুকে নীল ও লাল রঙের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাপসুল খাওয়ানোর কাজে প্রশিক্ষনপ্রাপ্ত ৯ হাজার ৮৬৪জন স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেলদেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানাদেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালাকুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তারদেবীদ্বারে হানি ট্র‍্যাপ খ‍্যাত,লেডি ডন লাইলি মাদক বিক্রয়কালে গ্রেফতারদেবীদ্বারে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালিদেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি,চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার