1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় কুবির দুই শিক্ষার্থীসহ আহত তিন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ২৯৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

কুমিল্লার বিজয়পুর এলাকায় সড়ক দুর্ঘটনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দুই শিক্ষার্থীসহ তিনজন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় এক শিক্ষার্থীকে কুমিল্লার একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।
সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর লেভেলক্রসিং এলাকায় সোমবার আনুমানিক রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
আহতরা হলেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ১১তম ব্যাচের হাবিব হৃদয় এবং ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের দশম ব্যাচের আরিফ ও একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সাইফুল।
গুরুতর আহত অবস্থায় কুমিল্লা ট্রমা সেন্টারের আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন হাবিব হৃদয়। আহত আরিফ ও সাইফুল কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
কুমিল্লা ট্রমা সেন্টারের আইসিইউর চিকিৎসক ডা. নুর বলেন, আহত হৃদয়ের চিকিৎসা চলছে। তার মাথার সামনের অংশে গুরুতর আঘাত আছে।’
এ সময় সঙ্গে থাকা অপর মোটরসাইকেলের আরেক যাত্রী জানান, মোটরসাইকেলে লালমাই থেকে নগরীর রেসকোর্সে যাওয়ার সময় বিজয়পুর লেভেলক্রসিং এলাকায় হৃদয়ের মোটরসাইকেল সড়কের পাশের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনজন আহত হন।
লাকসাম হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (এসআই) মাখসুদ আহমেদ বলেন,দুর্ঘটনা যেহেতু রাতে ঘটেছে, তাই বিষয়টি আমরা জানতে পারিনি। নিজেদের দোষে এক্সিডেন্ট করেছে দেখে আমাদের কাছে কেউ কোনো অভিযোগও করেনি। তবু খোঁজ নিয়ে বিষয়টি জানার চেষ্টা করছি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল বলেন,রাতে সড়ক দুর্ঘটনায় আমাদের দুজন ছাত্র আহত হয়েছে বলে শুনেছি। আমি খোঁজখবর রাখছি, সঠিকভাবে চিকিৎসা হচ্ছে কি না। এ ছাড়া বিজয়পুর ইউনিয়নের চেয়ারম্যানকেও বিষয়টি দেখতে বলেছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা