1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা

কুমিল্লায় স্বামীর মোটর সাইকেল থেকে পড়ে ট্রাকের চাপায় নারী নিহত

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ২৮০ বার দেখা হয়েছে
  • নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় স্বামীর মোটর সাইকেল থেকে পড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে এক নারী নিহত হয়েছেন। নিহতের নাম ফেরদৌসী বেগম(৪৫)। শুক্রবার বিকেল সাড়ে ৫ টার দিকে কুমিল্লা আদর্শ সদর উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা আলেখারচরে এ দুর্ঘটনা ঘটে। তিনি কুমিল্লা শহরতলীর চাঁনপুরের বাসিন্দা মোঃ দুলাল মিয়ার স্ত্রী ।
মোঃ দুলাল মিয়া বলেন, তারা কুমিল্লা শহরতলীর চাঁনপুরে থাকেন। সকালে গ্রামের বাড়ি চান্দিনা উপজেলার জাফরাবাদ যান। সেখানে একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দেন। বিকেলে মোটরবাইকে স্ত্রীকে বসিয়ে চাঁনপুরের বাসার দিকে রওনা করেন। পথিমধ্যে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের আলেখারচরের কাছে এসে সামনে গাড়ি দেখে ব্রেক কষেন। এতে স্ত্রী বাইক থেকে সড়কে পড়ে যান। পেছনে থাকা একটি ট্রাক তার স্ত্রীর মাথা পিষ্ট করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই ফেরদৌসী বেগম নিহত হন। ময়নামতি হাইওয়ে থানার ইনচার্জ ইকবাল বাহার মজুমদার বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ঘাতক ট্রাক পালিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা