1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা

কুমিল্লায় সামাজিক সংগঠন’র উদ্যোগে মাদকের বিরুদ্ধে বইপাঠ কর্মসূচির আয়োজন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৬৫ বার দেখা হয়েছে

মোঃ উজ্জ্বল হোসেন বিল্লাল কুমিল্লা থেকেঃ

কুমিল্লার সদর দক্ষিণে সামাজিক সংগঠন আলোকিত পূর্ব জোড়কানন এর উদ্যোগে মাদকের বিরুদ্ধে বইপাঠ কর্মসূচির আয়োজন করা হয়েছে।শনিবার বিকাল ০৪:০০ টায় সদর দক্ষিণ উপজেলা প্রশাসন ও পাঠাগার আন্দোলন বাংলাদেশ এর যৌথ উদ্যোগে মাদক প্রবণ এলাকা রাজেশপুর ইকোপার্কে মাদকের বিরুদ্ধে বইপাঠ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুর রহিম। পাঠাগার আন্দোলন বাংলাদেশ এর আহ্বায়ক মোঃ ইমাম হোসাইন এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মহিউদ্দিন, সাধারণ সম্পাদক শাহরিয়ার শুভ এবং সংঠনের অন্যান্য সদস্যসহ স্থানীয়
প্রায় অর্ধ শতাধিক পাঠক।

উল্লেখ্য মহান স্বাধীনতা সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে উপজেলা প্রশাসন ও পাঠাগার আন্দোলন বাংলাদেশ যৌথ উদ্যোগে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় মুজিব শতবর্ষে শত পাঠাগার গড়ার উদ্যোগ নেওয়া হয়। তারই অংশ হিসেবে ৯২ তম পাঠাগার হিসেবে সামাজিক সংগঠন আলোকিত পূর্ব জোড়কাননকে পাঠাগার হিসেবে স্বীকৃতি দেয়।

অনুষ্ঠানে সভাপতি তার বক্তব্যে বলেন ইতিমধ্যেই মুজিব শতবর্ষে শত পাঠাগার গড়ার যে কার্যক্রম এগিয়ে চলছে, তাতে আমাদের বিশ্বাস অচিরেই কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বাংলাদেশের মধ্যে একটি দৃষ্টান্ত স্থাপন করবে।

সমগ্র দেশে একটি যুগোপযোগী বইপড়ার আন্দোলন গড়তে পাঠাগার আন্দোলন কাজ করছে। সরকার আমাদের কার্যক্রমে সবধরনের সহযোগিতা করতেছে। আমাদের দুয়েক টি সমস্যা আছে আশা করি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অচিরেই তা সমাধান করে দিবেন। জ্ঞান ভিত্তিক সমাজ গঠনের জন্য আজ আমরা ঐক্যবদ্ধ হয়েছি। জাতীয় গ্রন্থকেন্দ্র আমাদের পাশে রয়েছে। এখন আমাদের কে একসাথে কাজ করতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন যুব ও ছাত্র সমাজ কে বইপড়ায় মনোযোগ দিয়ে জীবন কে আলোকিত করতে হবে। তবেই আমরা দেশ ও জাতি কে এগিয়ে নিতে পারবো। বই পড়ার মাধ্যমে নিজেদের সুপ্ত মেধাকে বিকশিত করা হয়। নিজেদেরকে দেশ ও জাতির সামনে তুলে ধরা যায়। জাতির সামনে সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। তোমরা বেশি বেশি বই পড়বে তোমাদের পাশে সদর দক্ষিণ উপজেলা প্রশাসন ও পাঠাগার আন্দোলন বাংলাদেশ সব সময় থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা