1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
প্রবাসে অবস্থান করেও মিছিলে অংশ গ্রহণ,পুলিশের মামলা, ফেসবুকে ভাইরাল দেবীদ্বারে আ’লীগের সাবেক সভাপতি হাকিম হাজারীর জানাযা শেষে দাফন সম্পন্ন আর কেউ জান্নাতের টিকেট বিক্রি করতে আসার সুযোগ পাবেনা- রাশেদা বেগম হীরা এমপি শ্রেণী কক্ষে পাঠদানের সময় কি ঘটেছিল শিক্ষককের? এতে পাল্টা মানববন্ধন দেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ড দেবীদ্বারে শিক্ষার্থীদের বিনামূল্যে ডেন্টাল চেক-আপ ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন কুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ড বিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল প্রেমের প্রস্তাবে রাজী করাতে না পেরে, তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণ

কুমিল্লায় শ্বাসরোধে দম্পতিকে হত্যা করেছে দুর্বৃত্তরা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৭৬৬ বার দেখা হয়েছে
কুমিল্লা প্রতিনিধি //
কুমিল্লায় শ্বাসরোধে দম্পতিকে হত্যা করেছে দুর্বৃত্তরা।রোববার (৫ সেপ্টেম্বর) দিনগত রাতে কুমিল্লা আদর্শ সদর উপজেলার সুবর্ণপুর মীরবাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনায় নিহতদের পুত্রবধূ শিউলী বেগমকে (২৫) জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। নিহতরা হলেন-উপজেলার পাঁচথুবী ইউনিয়নের সুবর্ণপুর মীর বাড়ির পল্লী চিকিৎসক সৈয়দ বিলাল হোসেন (৭৫) ও তার স্ত্রী সফুরা বেগম (৫৫)। কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর রাত আড়াইটায় এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্র জানায়,রোববার রাতে ১২ টা এক দল দুর্বৃত্ত ডা. সৈয়দ বিলাল হোসেনের ঘরে প্রবেশ করে। এ সময় দুর্বৃত্তরা স্বামী-স্ত্রী দুজনের হাত পা বেঁধে এক পর্যায়ে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান। তাৎক্ষণিকভাবে তাদের শনাক্ত করতে পারেননি পরিবারের সদস্যরা। এ বিষয়ে পাঁচথুবী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইকবাল হোসেন বলেন,খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে তাদের হত্যা করা হয়েছে। কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর বলেন,খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতদের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় নিহতদের পুত্রবধূ শিউলীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
প্রবাসে অবস্থান করেও মিছিলে অংশ গ্রহণ,পুলিশের মামলা, ফেসবুকে ভাইরালদেবীদ্বারে আ’লীগের সাবেক সভাপতি হাকিম হাজারীর জানাযা শেষে দাফন সম্পন্নআর কেউ জান্নাতের টিকেট বিক্রি করতে আসার সুযোগ পাবেনা- রাশেদা বেগম হীরা এমপিশ্রেণী কক্ষে পাঠদানের সময় কি ঘটেছিল শিক্ষককের? এতে পাল্টা মানববন্ধনদেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ডদেবীদ্বারে শিক্ষার্থীদের বিনামূল্যে ডেন্টাল চেক-আপ ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিতকুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেনকুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ডবিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেলপ্রেমের প্রস্তাবে রাজী করাতে না পেরে, তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণ