1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুরাদনগরে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার ১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদ দেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানা হাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুর বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্ত দেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত ২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীর মন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট মঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান

কুমিল্লায় শিশু চুরির অপরাধে এক নারীকে দশ বছরের কারাদণ্ড

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ৪১৭ বার দেখা হয়েছে
  • কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার নাঙ্গলকোট থেকে দুগ্ধপোষ্য শিশুকে প্রতারণা করে চুরির অপরাধে এক নারীকে দশ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার (৪ মার্চ) বিকেলে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল এবং মানবপাচার অপরাধ দমন ট্রাইবুনাল-১ এর বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত নারীর নাম খুকুমনি।তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার হাতিয়ানি গ্রামের ফটিক মিয়ার মেয়ে। রায় ঘোষণার সময় আসামি খুকুমনি পলাতক থাকায় আদালতে অনুপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৩ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯টার দিকে দুগ্ধপোষ্য শিশু আবদুল্লাহর মা তানিয়া বেগম কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার পরিকোট (দক্ষিণ পাড়া) গ্রামে নিজ বাড়িতে তার শিশুপুত্র নিয়ে ঘরে অবস্থান করছিলেন।ওইদিন বোরকাপড়া অবস্থায় খুকুমনি ওই বাড়িতে এসে শিশু আবদুল্লাহর মাকে সরকারি শিশুভাতার কার্ড করে দেওয়ার নামে ছবি তোলার জন্য পাশ্ববর্তী বাঙ্গড্ডা বাজারে পালকি ডিজিটাল স্টুডিওতে নিয়ে যায়। এক পর্যায়ে কৌশলে শিশুটিকে কোলে নিয়ে লাপাত্তা হয়ে পড়ে খুকুমনি।
অনেক খোঁজাখুঁজির পরও শিশু আবদুল্লাহকে না পেয়ে ওই নারীর পরিচয় সংগ্রহ করে পরদিন ১৪ ফেব্রুয়ারি নাঙ্গলকোট থানায় শিশুটির চাচা মামলা করেন। তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ আশ্রাফুল ইসলাম পরদিন ১৫ ফেব্রুয়ারি আসামি খুকুমণিকে গ্রেফতার করে এবং তার স্বীকারোক্তি অনুযায়ি দুগ্ধপোষ্য শিশু আবদুল্লাকে উদ্ধার করা হয়।পরবর্তীতে খুকুমনি জামিনে বের হয়ে পলাতক হয়ে পড়েন। আসামি খুকুমনির বিরুদ্ধে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে। এরপর স্বাক্ষী ও যুক্তিতর্ক শেষে পলাতক আসামি খুকুমনিকে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে দশ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ডের রায় প্রদান করেন আদালতের বিচারক।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
মুরাদনগরে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদদেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানাহাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুরবিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্তদেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীরমন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্টবিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিটমঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান