1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রবাসে অবস্থান করেও মিছিলে অংশ গ্রহণ,পুলিশের মামলা, ফেসবুকে ভাইরাল দেবীদ্বারে আ’লীগের সাবেক সভাপতি হাকিম হাজারীর জানাযা শেষে দাফন সম্পন্ন আর কেউ জান্নাতের টিকেট বিক্রি করতে আসার সুযোগ পাবেনা- রাশেদা বেগম হীরা এমপি শ্রেণী কক্ষে পাঠদানের সময় কি ঘটেছিল শিক্ষককের? এতে পাল্টা মানববন্ধন দেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ড দেবীদ্বারে শিক্ষার্থীদের বিনামূল্যে ডেন্টাল চেক-আপ ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন কুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ড বিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল প্রেমের প্রস্তাবে রাজী করাতে না পেরে, তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণ

কুমিল্লায় মৃত্যুদণ্ড থেকে প্রেমিকসহ স্ত্রীর সাজা কমিয়ে যাবজ্জীবন

অনলাইন ডেস্ক
  • আপডেট : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ৬০৮ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা নগরীর কাপ্তান বাজার এলাকায় রেস্টুরেন্ট কর্মচারী জহির মিয়া হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্ত্রী ও তার কথিত প্রেমিকের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন, জহির মিয়ার স্ত্রী শিরিন আক্তার ও তার প্রেমিক দুলাল চন্দ্র ভট্টাচার্য্য।
রোববার(২ অক্টোবর) বিচারপতি মো.রেজাউল হক ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান জামান। আসামিপক্ষে ছিলেন আইনজীবী মো. জাহেদুল আলম।
এর আগে গত ২৬ সেপ্টেম্বর কুমিল্লা নগরীর কাপ্তান বাজার এলাকায় রেস্টুরেন্ট কর্মচারী জহির মিয়া হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্ত্রীসহ কথিত প্রেমিকের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষ হয়।
মামলার বিবরণে জানা যায়,২০০৭ সালের ১৮ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টায় জহির মিয়াকে হত্যা করা হয়। এরপর জহির মিয়ার বড় ভাই বাদী হয়ে শিরিন আক্তারসহ অজ্ঞাতনামা ২-৩ জনকে আসামি করে কুমিল্লা আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন।
পরে আদালতের নির্দেশে কবর থেকে জহিরের মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়। তদন্ত শেষে জহির মিয়ার স্ত্রী শিরিন আক্তার এবং তার কথিত প্রেমিক দুলাল চন্দ্র ভট্টাচার্য্যের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ।
বিচার শেষে ২০১৭ সালের ২১ মার্চ কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক এম আলী আহমেদ ওই দুজনকে মৃত্যুদণ্ড দেন।
পরে মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি আসামিরা আপিল করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
প্রবাসে অবস্থান করেও মিছিলে অংশ গ্রহণ,পুলিশের মামলা, ফেসবুকে ভাইরালদেবীদ্বারে আ’লীগের সাবেক সভাপতি হাকিম হাজারীর জানাযা শেষে দাফন সম্পন্নআর কেউ জান্নাতের টিকেট বিক্রি করতে আসার সুযোগ পাবেনা- রাশেদা বেগম হীরা এমপিশ্রেণী কক্ষে পাঠদানের সময় কি ঘটেছিল শিক্ষককের? এতে পাল্টা মানববন্ধনদেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ডদেবীদ্বারে শিক্ষার্থীদের বিনামূল্যে ডেন্টাল চেক-আপ ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিতকুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেনকুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ডবিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেলপ্রেমের প্রস্তাবে রাজী করাতে না পেরে, তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণ