1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল দেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা দেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা

কুমিল্লায় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ভিযা‌নে ৪ প্রতিষ্ঠান‌কে জ‌রিমানা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ৪৪২ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

আজ ২৩ অ‌ক্টোবর রবিবার, জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর,কু‌মিল্লা জেলা কার্যাল‌য়ের উ‌দ্যো‌গে কুমিল্লার সদর দ‌ক্ষিণ উপ‌জেলার চৌয়ারা বাজার ও সদ‌রের বলরামপুর এলাকার চি‌নিসহ নিত‌্যপ‌ণ্যের বাজা‌রে বি‌শেষ তদার‌কি অ‌ভিযান প‌রিচালনা করা হয়। এ সময় ক্রয় ভাউচার না রে‌খে সরকার নির্ধা‌রিত রে‌টের অ‌তি‌রিক্ত মূ‌ল্যে চি‌নি বি‌ক্রি করায় সুমন এন্টারপ্রাইজ‌কে ২ হাজার টাকা জ‌রিমানা করা হয়। একই অ‌ভি‌যো‌গে ফা‌হিম ট্রেডার্সকে ২ হাজার টাকা জ‌রিমানা করা হয়। অন‌্যদি‌কে অস্বাস্থ‌্যকর প‌রি‌বেশে ও অ‌বৈধ প্রক্রিয়ায় মসলাসহ তেল উৎপন্ন করায় মেসার্স হা‌বিব ক‌র্পো‌রেশন‌কে ২০ হাজার টাকা জ‌রিমানা করা হয় এবং বা‌সি খাবার বিক্রয়ের উ‌দ্দে‌শ্যে সংরক্ষণ করায় বিস‌মিল্লাহ হো‌টেল এন্ড রেস্টু‌রেন্ট‌কে ১০ হাজার টাকা জ‌রিমানা করা হয় এবং ১০ কে‌জি বা‌সি খাবার জব্দ ক‌রে ধ্বংস করা হয়। আজ মোট ৪ প্রতিষ্ঠান‌কে ৩৪ হাজার টাকা জ‌রিমানা করা হয় এবং সকল‌কে ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ আইন মে‌নে ব‌্যবসা প‌রিচালনার নি‌র্দেশনা দেওয়া হয়। সকাল ১০টা থে‌কে ২টা পর্যন্ত সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে চলা এ অ‌ভিয‌া‌নে স‌্যা‌নিটারি ইন্স‌পেক্টর এ‌কে আজাদ ও জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন। জনস্বা‌র্থে এ কার্যক্রম অব‌্যাহত থাক‌বে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেলদেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানাদেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা