1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা

কুমিল্লায় ভাষা শহীদদের স্মরণে সাংসদ সীমার বর্ণাঢ্য র‌্যালি ও শ্রদ্ধাঞ্জলি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৯৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

কুমিল্লায় বর্ণাঢ্য র‌্যালি ও ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলির মধ্যদিয়ে জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। সোমবার দিবসটি উপলক্ষে সকালে নগরীর মডার্ন স্কুল থেকে কান্দিরপাড় পূবালী চত্বর হয়ে টাউনহল কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত বিশাল বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। এই বর্ণাঢ্য র‌্যালির নেতৃত্ব দেন কুমিল্লার নারী সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আঞ্জুম সুলতানা সীমা।
নগরীর মডার্ন স্কুলের সামনে থেকে শুরু করা বর্ণাঢ্য র‌্যালিতে দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঢল নামে। এরপর ভাষা শহীদদের স্মরণে নানা স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে সড়কের আশপাশ। পরে সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমার নেতৃত্বে মহানগর আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কুমিল্লার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ওমর ফারুক, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম সিকদারসহ কুমিল্লা মহানগর আওয়ামী লীগ,যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলালীগ,কৃষকলীগ, শ্রমিকলীগের নেতাকর্মীরা।
ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি শেষে সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা বলেন,বাংলা ভাষা আমাদের আবেগের জায়গা,মায়ের ভাষা। ৫২ এর ভাষা আন্দোলনে এই মায়ের ভাষার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়েছিলো। বহু ত্যাগ ও রক্তের বিনিময়ে ভাষা ও স্বাধীনতা অর্জিত হয়েছে।
এর আগে সোমবার রাত ১২টা এক মিনিটে কুমিল্লা জেলা প্রশাসনের আয়োজনের কুমিল্লার কেন্দ্রীয় শহীদ মিনারে কুমিল্লার নারী সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আঞ্জুম সুলতানা সীমা ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা