1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ

কুমিল্লায় ভরা মৌসুমেও শীতকালীন সবজির ঝাঁজ কমেনি, বিপাকে ক্রেতারা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ৪৪৭ বার দেখা হয়েছে
  • নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লায় শীতের ভরা মৌসুমেও খুচরা বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে শীতকালীন সবজি। এতে সাধারণ ক্রেতারা বাজারে গিয়ে হিমশিম খাচ্ছেন। পাইকারি বাজারে শীতকালীন সবজির দাম কমলেও খুচরা বাজারে এর প্রভাব নেই।

আজ শুক্রবার (২৯ ডিসেম্বর) কুমিল্লা নগরীর চকবাজার, রাজগঞ্জ বাজার ঘুরে এমনি চিএ দেখা গেছে।
সরেজমিনে নগরীর বাজার ঘুরে দেখা যায়, বেগুন প্রতি কেজি ৯০ থেকে ১০০ টাকা, ঢ়েড়স ৪০ টাকা, পটল ৬০ টাকা, বরবটি ১০০ টাকা, ঝিঙা ৮০ টাকা, করলা ৮০ টাকা, পেঁপে ৫০ টাকা, কচুর লতি ৭০ টাকা, গাজর ৬০ টাকা, শিম ৯০ টাকা, কাঁচা মরিচ ১২০ টাকা, প্রতিটি পিস লাউ ৭০ ও বাঁধাকপি ৬০ টাকা ও ফুলকপি ৪০ টাকা, টমেটো ৮০ থেকে ৯০ টাকা, মুলা ৩০ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে, ৯০-১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে নতুন পেঁয়াজ, পুরাতন পেঁয়াজ ১৪০-১৫০ টাকা। নতুন আলু ৭০-৮০ টাকা, পুরাতন আলু ৬০-৭০ টাকা, রসুন ২২০-২৪০ টাকা, আদা ২২০-২৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
এক কেজি পাঙ্গাশ মাছ বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। ব্রিগেড মাছের কেজি বিক্রি হচ্ছে ১৫০ টাকা, তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৫০ টাকায়। সরপুঁটি ২০০ টাকা, চাষের কই ও পাবদা মাছ বিক্রি হচ্ছে ৪৫০ টাকায়। রুই মাছের কেজি বিক্রি হচ্ছে ২৮০টাকা, চিংড়ি ৭০০ টাকা, কাতল ৩০০ টাকা, বোয়াল ৭০০টাকা, কোরাল ৯০০ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়াও ডাটা শাক ১৫ টাকা, মুলা শাক ১৫ টাকা, লাউ শাক ৪০-৫০ টাকা, পুঁই শাক ৩০ টাকা, লাল শাক ১৫ টাকা আটিতে বিক্রি হচ্ছে। তবে বাজারের দোকানের তুলনায় ভ্যানে কিংবা ফুটপাতের দোকানগুলোতে প্রত্যেক সবজির দাম ৫-১০ টাকা কমে বিক্রি হচ্ছে। অন্যদিকে বাজারে ব্রয়লার কেজি ২০০ টাকা, সোনালী মুরগি প্রতি কেজি ৩০০ টাকা, লেয়ার প্রতি কেজি ৩০০ এবং পাতি হাঁস প্রতি পিস ৪০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি গরুর মাংস কুমিল্লার বিভিন্ন বাজারে ৭০০ থেকে ৭৫০ টাকায় বিক্রি করছে বিক্রেতারা। আর খাসির মাংস মানভেদে প্রতি কেজি বিক্রি হচ্ছে ১১০০ টাকা কেজি পর্যন্ত।
চকবাজারের এক ক্রেতা বলেন, বাজারে পর্যাপ্ত শীতকালীন সবজি থাকার পরও ব্যবসায়ীরা নানা অজুহাতে দাম বাড়াচ্ছেন। সিন্ডিকেট না ভাঙা পর্যন্ত বাজারে স্বস্তি ফিরেবে না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহদেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ