1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রবাসে অবস্থান করেও মিছিলে অংশ গ্রহণ,পুলিশের মামলা, ফেসবুকে ভাইরাল দেবীদ্বারে আ’লীগের সাবেক সভাপতি হাকিম হাজারীর জানাযা শেষে দাফন সম্পন্ন আর কেউ জান্নাতের টিকেট বিক্রি করতে আসার সুযোগ পাবেনা- রাশেদা বেগম হীরা এমপি শ্রেণী কক্ষে পাঠদানের সময় কি ঘটেছিল শিক্ষককের? এতে পাল্টা মানববন্ধন দেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ড দেবীদ্বারে শিক্ষার্থীদের বিনামূল্যে ডেন্টাল চেক-আপ ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন কুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ড বিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল প্রেমের প্রস্তাবে রাজী করাতে না পেরে, তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণ

কুমিল্লায় বিভাগীয় সমাবেশের অনুমোদন মানতে হচ্ছে ১০ শর্ত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ৪৭৮ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

আগামী ২৬ নভেম্বর কুমিল্লায় বিএনপির বিভাগীয় সমাবেশ টাউন হল মাঠে করার অনুমতি দিয়েছে স্থানীয় প্রশাসন। তবে বিএনপিকে মানতে হবে ১০ শর্ত ।গত (২২ নভেম্বর) কুমিল্লা জেলা ম্যাজিস্ট্রেটের পক্ষে সিনিয়র সহকারী কমিশনার রাজিব চৌধুরীর সই করা অনুমতিপত্র প্রদান করা হয়।
বুধবার (২৩ নভেম্বর) বিএনপির ত্রাণ ও পূণর্বাসন সম্পাদক হাজী আমিনুর রশিদ ইয়াছিন এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
সমাবেশের শর্তগুলো হলো—দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সামাজিক ধর্মীয় মূল্যবোধ, রাষ্ট্রীয় ভাবমূর্তি ও জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন বক্তব্য রাখা যাবে না; ব্যানার-ফেস্টুন ইত্যাদি ব্যবহার সীমিত করতে হবে; ব্যানার-ফেস্টুন, পতাকা স্ট্যান্ড হিসেবে কোনও লাঠি ব্যবহার করা যাবে না; সমাবেশ বিকাল সাড়ে ৪টার মধ্যে শেষ করতে হবে; মাইকের ব্যবহার সীমিত রাখতে হবে; উচ্চ শব্দে মাইক ব্যবহার করা যাবে না; যানবাহন শহরের ভেতরে প্রবেশ করানো যাবে না; রাস্তা বন্ধ করে সমাবেশের কর্মসূচি পালন থেকে বিরত থাকতে হবে; মোটর শোভাযাত্রা ও মিছিল করা যাবে না; সমাবেশে অংশগ্রহণের উদ্দেশ্যে নেতাকর্মীদের আসা-যাওয়ার পথে কোনও প্রকার নাশকতাপূর্ণ কর্মকাণ্ড, তথা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে এমন কর্মকাণ্ড করা যাবে না; সমাগত নেতাকর্মীরা যাতে কোনও প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারেন, দায়িত্বশীল নেতৃবৃন্দ তথা আয়োজকদের সেই দায়িত্ব নিতে হবে এবং স্টেজ তৈরির সাথে যারা জড়িত তারা ছাড়া অন্য কেউ সমাবেশ শুরুর আগে সমাবেশস্থলে প্রবেশ কিংবা অবস্থান করতে পারবে না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
প্রবাসে অবস্থান করেও মিছিলে অংশ গ্রহণ,পুলিশের মামলা, ফেসবুকে ভাইরালদেবীদ্বারে আ’লীগের সাবেক সভাপতি হাকিম হাজারীর জানাযা শেষে দাফন সম্পন্নআর কেউ জান্নাতের টিকেট বিক্রি করতে আসার সুযোগ পাবেনা- রাশেদা বেগম হীরা এমপিশ্রেণী কক্ষে পাঠদানের সময় কি ঘটেছিল শিক্ষককের? এতে পাল্টা মানববন্ধনদেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ডদেবীদ্বারে শিক্ষার্থীদের বিনামূল্যে ডেন্টাল চেক-আপ ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিতকুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেনকুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ডবিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেলপ্রেমের প্রস্তাবে রাজী করাতে না পেরে, তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণ