1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ

কুমিল্লায় বিএনপি জামায়াতের সাথে পুলিশের পাল্টা ধাওয়া

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ৩৫০ বার দেখা হয়েছে
  • কমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় মহাসড়কে অবরোধের সমর্থনে মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। এতে পুলিশের সাথে জামায়াত ও বিএনপি সমর্থকদের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়া, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলি ছোড়ার ঘটনা ঘটে। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর উপজেলার ঝাগুরজুলি এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধের সমর্থনে মহাসড়কের ঝাগরজুলি এলাকায় অবস্থান নেয় বিএনপি-জামায়াতের কর্মীরা। বিএনপির একটি মিছিল মহাসড়ক হয়ে সামনের দিকে অগ্রসর হলে পুলিশ ধাওয়া দেয়। এসময় বিএনপি কর্মীদের সাথে জামায়াত কর্মীরা যুক্ত হয়ে পুলিশকে পাল্টা ধাওয়া দেয়। পুলিশ অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছুড়লে বিএনপি-জামায়াত কর্মীরা একাধিক ককটেল বিস্ফোরণ ঘটায়। সকাল ৭টা থেকে শুরু হওয়া এ সংঘাত ৪০ মিনিটের মতো স্থায়ী হয়। এ বিষয়ে বক্তব্য নেওয়ার চেষ্টা করে বিএনপি-জামায়াতের দায়িত্বশীল কাউকে পাওয়া যায়নি। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরান হোসেন বলেন, বিএনপি-জামায়াতের কর্মীরা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এসময় তারা ইটপাটকেল ছুঁড়ে মারলে পুলিশের একটি গাড়ির কাচ ভেঙে যায়। পুলিশের কয়েকজন সদস্যের গায়ে ইট পড়ে। অবরোধকারীরা মহাসড়কে অবস্থান নিতে পারেনি। এদিকে মহাসড়কের উত্তর গৌরিপুরে মহাসড়কে গাছের ডাল ফেলে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে অবরোধ সমর্থনকারীরা। অপরদিকে মহাসড়কের বিভিন্ন অংশে আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা যায়। এছাড়া মহাসড়কে কিছু পণ্যবাহী পরিবহন চলাচল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহদেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ