1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ

কুমিল্লায় বিএনপির গণসমাবেশ থেকে মোবাইল চুরির হিড়িক

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ২৬৮ বার দেখা হয়েছে

নেকবর হোসেন:কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ থেকে মোবাইল ও মানিব্যাগ চুরি যাওয়ার হিড়িক পড়েছে। শুক্রবার দুপুর থেকে শনিবার পর্যন্ত শতাধিক ব্যক্তির মোবাইল ফোন ও মানিব্যাগ চুরি হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে বিএনপির কেন্দ্রীয় নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা, কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কুর মোবাইল ফোনও হারিয়েছে বলে জানা গেছে। যদিও এ দু’জনের মোবাইল ফোন হারানোর বিষয়টি তাদের কাছ থেকে নিশ্চিত হওয়া যায়নি।
সূত্র বলছে, শুক্রবার রাত ৯টার দিকে কুমিল্লা টাউন হল মাঠে বিএনপির সমাবেশস্থল পরিদর্শনে আসেন ব্যারিস্টার রুমিন ফারহানা। এসময় তাকে ঘিরে নেতা-কর্মীদের ব্যাপক উৎসাহের কারণে ভিড় ও ধাক্কাধাক্কি শুরু হয়। এসময় রুমিন ফারহানার দু’টি এবং মনিরুল হক সাক্কুর একটি মোবাইল ফোন হারিয়ে যায়। ঠিক একই সময়ে দৈনিক কুমিল্লার কাগজের উপ সম্পাদক এবং সময়ের আলো ও ঢাকা প্রকাশের প্রতিনিধি জহির শান্তসহ অন্তত আরো ১০ জনের মোবাইল ফোন চুরি হয়। এর আগে ও পরে কুমিল্লার এই সমাবেশস্থল থেকে শতাধিক ব্যক্তির মোবাইল ফোন ও মানিব্যাগ চুরি হয়।
সাংবাদিক জহির শান্ত বলেন, ‘ব্যারিস্টার রুমিন ফারহানা সমাবেশস্থলে আসায় আমরা সংবাদ সংগ্রহের জন্য সেখানে যাই। এসময় প্রচণ্ড ভিড় ধাক্কাধাক্কি শুরু হয়। একটু পরে পকেট হাতরে দেখে মোবাইল নাই। এসময় আরো বেশ কয়েকজনের মোবাইল চুরি হওয়ার তথ্য পেয়েছি। শুনেছি রুমিন ফারহানার দু’টি মোবাইলও হারিয়ে গেছে।’
কুমিল্লার সমাবেশ থেকে মোবাইল ফোন ও মানিব্যাগ হারানো বরুড়া উপজেলার যুবদল কর্মী শাওন হোসেন বলেন, ‘শুক্রবার বিকালে জনস্রোত নামে কুমিল্লা টাউন হলে। হাজার হাজার বিএনপি নেতাকর্মী মাঠে মিছিলের সঙ্গে ঢুকছিলেন। আমি স্লোগানে স্লোগানে মঞ্চের দিকে যাচ্ছিলাম। ভাবছিলাম, নেতাদের ছবি মোবাইলে তুলে স্মৃতি হিসেবে রেখে দেবো। কিন্তু পকেটে হাত দিতেই দেখি, আমার মোবাইল নেই। পরে দেখি মানিব্যাগও নেই। টাকা পয়সাও সব মানিব্যাগে ছিল।’
কুমিল্লার শহরের ঝাউতলায় অবস্থিত গ্রামীণ ফোন কাস্টমার কেয়ার শাখার সত্ত্বাধিকারী জুয়েল রানা শনিবার সকালে বলেন, ‘শুক্রবার থেকে প্রচুর মানুষজন আসছেন সিম রিপ্লেস করতে। খবর নিয়ে জেনেছি সমাবেশ থেকে তারা মোবাইল হারিয়েছেন। শনিবার সকাল থেকে ৮/১০ জন এসে সিম রিপ্লেস করে নিয়ে গেছেন। ব্রাহ্মণপাড়া থেকে আসা এক মুরব্বী মোবাইল হারিয়ে তার বিকাশ একাউন্ট থেকে টাকা তুলতে না পেরে কান্নাকাটিও করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহদেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ