1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা

কুমিল্লায় ফেব্রুয়ারিতে খুন ৮টি, সড়ক দুর্ঘটনায় মৃত্যু ৩২জনের

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ৪১৪ বার দেখা হয়েছে
  • কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় ফেব্রুয়ারি মাসে ৩৫টি সড়ক দুর্ঘটনায় ৩২ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছে ২২ জন। এছাড়া এ মাসে জেলায় ৮টি খুনের ঘটনা ঘটেছে। ১৪টি নারী ও শিশু নির্যাতনের মামলা দায়ের হয়েছে বিভিন্ন থানায়,এর মধ্যে ৯টি ধর্ষণের ঘটনা। ওই মাসে ১৯টি গাড়ী চুরির ঘটনায় মামলা হয়েছে। ৬২টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ২০৩টি মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে। ডাকাতি, দস্যুতা, খুন, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন, অস্ত্র আইন, দ্রুত বিচার, মাদকদ্রব্য সংক্রান্ত মামলা বৃদ্ধি পেয়েছে।ফেব্রুয়ারি মাসে জেলায় ৪২২টি মামলা দায়ের করা হয় বলে জেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় এসব তথ্য উপস্থাপন করা হয়। জেলা ম্যাজিষ্ট্রেট ও জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহা উদ্দিন বাহারসহ জেলা প্রশাসন ও পুলিশের উর্দ্ধতণ কর্মকর্তা, বিভিন্ন দপ্তর প্রধান ও প্রতিনিধিসহ জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ।পরিসংখ্যানে আরো জানানো হয়, জানুয়ারি মাসের তুলনায় ফেব্রুয়ারি মাসে সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পেয়েছে। এসব দুর্ঘটনায় প্রাণহানিও বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে বেশির ভাগ দুর্ঘটনাই মহাসড়কে সংঘটিত হয়েছে বলে জানা গেছে। এসব দুর্ঘটনার মধ্যে সবচেয়ে বেশি ১০টি দুর্ঘটনায় ৭ জনের এবং চৌদ্দগ্রামে ১০টি দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছে। ৪টি দুর্ঘটনার ঘটনায় মামলা হয়নি, এসব দুর্ঘটনায় ৫ জন নিহত ও ১ জন আহত হয়েছে। সভায় জানানো হয়, এ বিষয়ে কনসালটিভ ওয়ার্কশপ আয়োজন করে আলোচনা সাপেক্ষে কার্যক্রম গ্রহন করা হবে। এছাড়া মহাসড়কে থ্রি হুইলার বন্ধ এবং ফিটনেসবিহিন মাইক্রোবাস চলাচল বন্ধ করার অভিযান চলমান থাকবে।
সভা শেষে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজ জানান,ফেব্রুয়ারি মাসে সড়ক দুর্ঘটনা ও প্রাণহানির পরিমান বেড়েছে। তবে সব সময় এই সংখ্যাটি থাকে না। তারপরও সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে সংশ্লিষ্ট মন্ত্রনালয় ও বিভাগের উর্দ্ধতণ কর্তৃপক্ষ ,হাইওয়ে পুলিশ,পরিবহন মালিক ও শ্রমিকসহ সংশ্লিষ্টদেও সাথে বিশেষ সভা খুব শীঘ্রই আয়োজন করা হবে। দুর্ঘটনা কমাতে কি কি করণীয় সেগুলো বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা