1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল দেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা দেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার

কুমিল্লায় প্রথম দিনে ১ কোটি ২৬ লাখ শিক্ষার্থী পেল নতুন বই

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ৫০৪ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

ইংরেজি বছরের প্রথম দিনে কুমিল্লা জেলায় বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে প্রায় ১ কোটি ২৬ লাখ ১২ হাজার ৫৭১টি বই বিতরণ করা হয়েছে।
রোববার (১ জানুয়ারি) কুমিল্লায় জিলা স্কুলে বই বিতরণের উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য হাজী আ ক ম বাহার উদ্দিন বাহার এবং নবাব ফয়জুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয় ও কালেক্টরেট উচ্চবিদ্যালয়ে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। উৎসাহ ও উৎসবের মধ্য দিয়ে কুমিল্লার প্রাথমিক, মাধ্যমিক ও মাদরাসার শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে।
জেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, রোববার আনন্দ উৎসবের মধ্য দিয়ে কুমিল্লা জেলায় সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদরাসা, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে এই নতুন বই তুলে দেওয়া হচ্ছে। ইতোমধ্যে প্রত্যেক উপজেলা শিক্ষা অফিসের মাধ্যমে বিভিন্ন স্কুলে আগেই বই পৌঁছে গেছে।
কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম বলেন, উৎসবের মধ্য দিয়ে কুমিল্লার শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে। কোথাও বই পেতে দেরি হলেও সময়মতো সবাইকে বই হাতে তুলে দেওয়া হবে।
কুমিল্লা জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেলায় মাদরাসা, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের ৯৮৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ৯৬ লাখ ৯০ হাজার ৬১৩টি বইয়ের চাহিদা রয়েছে। এর মধ্যে ৮০ লাখ বই ইতোমধ্যে কুমিল্লায় পৌঁছেছে। বছরের প্রথম দিনে এসব বই বিতরণ করা হবে।
এ ছাড়া জেলার ২ হাজার ১১০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১ হাজার ৭৪৬টি বেসরকারি কিন্ডার গার্টেনের ৭ লাখ ৩৩ হাজার ৭৪১ জন ছাত্র-ছাত্রীদের মাঝে ২৯ লাখ ২১ হাজার ৯৫৮টি বই বিতরণ করা হচ্ছে। যদি ও বইয়ের চাহিদা রয়েছে আরও কয়েক লাখ। এর মধ্যে প্রথম দিনে বিতরণের করা হবে এসব বই। এসব বই বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে। অবশিষ্ট বই আগামী ৫ জানুয়ারির মধ্যে শিক্ষার্থীদের বিতরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেলদেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানাদেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালাকুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার