1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ

কুমিল্লায় পিকআপ ভর্তি ভারতীয় শাড়িসহ একজন আটক

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ৩৯৪ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি
সীমান্ত পার হয়ে আসা পিকভর্তি শাড়িসহ একজনকে গ্রেফতার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ।
সোমবার দিবাগত রাত আড়াইটায় জেলার আদর্শ সদর উপজেলার আমড়াতলী বাজার এলাকা থেকে পিকআপ ভর্তি এই শাড়ি আটক করা হয়।
এ সময় পিকআপের চালক আমড়াতলী এলাকার মোঃ ইমরান হোসেন (২৮) গ্রেফতার করা হয়।


সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল কায়েস আকন্দ।
ওসি আবুল কায়েস আকন্দ জানান, গত কয়েক দিন আগে জেলার আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের তিনটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করি। সোমবার দিবাগত রাত আড়াইটায় অভিযানকালে সীমান্ত থেকে আসা একটি পিকআপ ভ্যানকে দেখে থামতে ইশারা করি। পরে পিকআপ ভ্যানে তল্লাশী চালিয়ে ৩১ বস্তায় ১৬শ ৫৮ পিস ভারতীয় শাড়ি পাওয়া যায়। যার আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক পিকআপ ভ্যানের চালক ইমরান জানান, এ শাড়ি পাচারের সাথে ছাওয়ালপুর মোঃ বিল্লাল হোসেন(৪২) ও কাপ্তান বাজার এল মোঃ অপু(৩৮) জড়িত। আমরা তাদের বিষয়ে খোঁজখবর নিচ্ছি। মঙ্গলবার আটক ইমরানকে আদালতে প্রেরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহদেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ