1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার মায়ের সাথে ডাক্তার দেখিয়ে ফেরার পথে সড়কে প্রাণগেল শিশুর দেবীদ্বারে এইচএসসি-২০২৬ ফলাফলে প্রথম দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজের দেবীদ্বার বাগমারা আলিম মাদ্রাসার ২১ শিক্ষার্থী,পাস করেনি কেউ দেবীদ্বারে জাতীয় যুব উন্নয়ন দিবসের র‍্যালি,২৫ লাখ টাকার চেক বিতরণ দেবীদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী’র আনন্দ মিছিল ও র‍্যালি দেবীদ্বারে মদপানে ছাত্রদল নেতাসহ দুই যুবকের মৃত্যু শীঘ্রই দেবীদ্বার ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ হচ্ছ- উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা দেবীদ্বারে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন প্রেস কাউন্সিল চেয়ারম্যানের মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া, বিএমএসএফের ফেসবুক জরিপে আলোচনার ঝড়

কুমিল্লায় ধর্ষণ মামলায় দুই জনের যাবজ্জীবন কারাদণ্ড

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৬১ বার দেখা হয়েছে

নেকবর হোসেন : কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় ধর্ষণ মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। তারা হলেন জেলার সদর উপজেলার ধনুয়াখলার মিয়াজী বাড়ির নুরুল ইসলাম (৩৩) ও একই উপজেলার সৈয়দপুর গ্রামের আবদুর রহমান (৫৫)। তারা সম্পর্কে উকিল শ্বশুড় ও জামাই।
মামলার রায় ঘোষনা করেন জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। দুই জনের যাবজ্জীবনের পাশাপাশি নুরুল ইসলামকে ১০ হাজার ও আবদুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোর্ট পরিদর্শক মোহাম্মদ মজিবুর রহমান। তিনি জানান, রায় ঘোষনার সময় আসামীদ্বয় উপস্থিত ছিলেন। মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালে মাত্র ১০ হাজার টাকার জন্য নুরুল ইসলাম তার স্ত্রী দেলোয়ারাকে আসামী আবদুর রহমানের কাছে বিক্রি করে। বিষয়টা জানতো না স্ত্রী দেলোয়ারা বেগম। ২০২০ সালের ১ সেপ্টেম্বর ঘটনার দিন সন্ধ্যায় স্বামী নুরুল ইসলাম তার স্ত্রীর হাত পা চেপে ধরে। আবদুর রহমান দেলোয়ারাকে ধর্ষণ করে।
মামলার তদন্ত চলাকালে পুলিশ আসামিদের গ্রেপ্তার করে এবং আদালতের মাধ্যমে স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহন করে। এই মামলায় মোট ৯ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন। সব শেষ আজ মঙ্গলবার কুমিল্লা নারী ও শিশু ট্রাইব্যুনাল -০১ এর বিচারক দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়া স্বামী নুরুল ইসলামকে ১০ হাজার টাকা এবং আবদুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা প্রদানের নির্দেশ দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার মায়ের সাথে ডাক্তার দেখিয়ে ফেরার পথে সড়কে প্রাণগেল শিশুরদেবীদ্বারে এইচএসসি-২০২৬ ফলাফলে প্রথম দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজেরদেবীদ্বার বাগমারা আলিম মাদ্রাসার ২১ শিক্ষার্থী,পাস করেনি কেউদেবীদ্বারে জাতীয় যুব উন্নয়ন দিবসের র‍্যালি,২৫ লাখ টাকার চেক বিতরণদেবীদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী’র আনন্দ মিছিল ও র‍্যালিদেবীদ্বারে মদপানে ছাত্রদল নেতাসহ দুই যুবকের মৃত্যুশীঘ্রই দেবীদ্বার ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ হচ্ছ- উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমাদেবীদ্বারে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠনএনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠনপ্রেস কাউন্সিল চেয়ারম্যানের মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া, বিএমএসএফের ফেসবুক জরিপে আলোচনার ঝড়