1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৫ ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক

কুমিল্লায় দুই সৎ ভাইকে হত্যার দায়ে আরেক সৎ ভাইয়ের ফাঁসি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ২৭৯ বার দেখা হয়েছে
  • কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার সদর দক্ষিণে দুই নাবালক সৎ ভাইকে হত্যার দায়ে আরেক এক সৎ ভাইয়ের ফাঁসির আদেশ দিয়েছেন কুমিল্লার আদালত। ২৭ মার্চ (সোমবার) এ রায় দেন কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রাজজ ৫নং আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন। যাহার এসটি মামলা নং-২০২৩/২০১৬। মামলার বিবরণে জানাযায়- ২০১৬ সালের ২৭ ফেব্রুয়ারি দিনের সোয়া ১০টা হতে পৌনে ৩টা পর্যন্ত যেকোন সময় আসামি মোঃ আল সফিউল ইসলাম @ ছোটন বাদীনির বসত ঘরের পূর্ব ভিটির উত্তর দিকে কক্ষে সৎ দুই ভাই ভিকটিম মেহেদী হাসান জয় (৮) এবং ভিকটিম মেজবাউল হক মনি (৬) কে গলা চিপিয়া ও বালিশ চাপা দিয়া শ্বাসরোধ করিয়া হত্যা করে দরজা-জালানা বন্ধ করিয়া পালাইয়া যায়। এ ব্যাপারে ভিকটিমদ্বয়ের মা এবং আসামির সৎ মা রেখা বেগম বাদী হয়ে সৎ ছেলে মোঃ আল সফিউল ইসলাম @ ছোটন (২৩) কে আসামি করে ২৭ ফেব্রুআরি কুমিল্লা সদর দক্ষিণ থানায় দণ্ডবিধির ৩০২/৩৪ ধারার বিধানমতে এজাহার দায়ের করেন (যাহার সদর দক্ষিণ থানার মামলা নং-৫৪)। তৎপর ২০১৬ সালের ১ মার্চ থানাপুলিশ আসামিকে গ্রেফতার করিলে আসামি স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেন। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই মোঃ আজিজুল হক ঘটনার তদন্তপূর্বক আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তদন্তকারী কর্মকর্তা দণ্ডবিধির ৩০২/৩৪ ধারার বিধানমতে ২০১৬ সালের ৩০ মে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করিলে বিজ্ঞ আদালত দণ্ডবিধির ৩০২ ধারায় আসামির বিরুদ্ধে চার্জগঠন করেন। পরবর্তীতে মামলায় রাষ্ট্রপক্ষে মানীত ২০জন সাক্ষীর মধ্যে ১৩জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে যুক্তিতর্ক শুনানী অন্তে আসামির স্বীকারোক্তিমুলক জবানবন্দি পর্যালোচনাক্রমে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে মৃত্যুদণ্ড ও দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন বিজ্ঞ আদালত।দণ্ডপ্রাপ্ত আসামি আল শফিউল ইসলাম প্রকাশ ছোটন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার দক্ষিণ রসুলপুর গ্রামের আবুল কালাম প্রকাশ আবুল এর ছেলে। রাষ্ট্রপক্ষে মামলার পরিচালনা করেন এপিপি এডভোকেট নজরুল ইসলাম এবং আসামিপক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট মোঃ কাইমুল হক রিংকু।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুমিল্লায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৫ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহদেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক