1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলা দেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভা কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত কুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশ কুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩ দেবীদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দেবীদ্বারে ক‍্যানসারে আক্রান্ত ৩৮ রোগীদের আর্থিক সহায়তা ও ঔষধি চারা বিতরণ বজ্রপাতে বাবার সামনে মারা গেল ছেলে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিই শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত দেবীদ্বার স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি হাসনাত অনুপস্থিত পাঁচ চিকিৎসককে শোকজ

কুমিল্লায় দুই পোশাককর্মীর হাতাহাতি,প্রাণ গেলো একজনের

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৪১০ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় দুই সহকর্মীর হাতাহাতিতে প্রাণ গেলো মাহমুদা আক্তার (৪০) নামে এক পোশাককর্মীর। মঙ্গলবার বিকেলে- কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ মোখলেছুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার(২৭ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা মহানগরীর উনাইসার এলাকায় মহিউদ্দিন আবদুল কাদেরের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত রাহিমা আক্তারকে আটক করেছে পুলিশ।
নিহত মাহমুদা আক্তার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার মেটাংঘর মধ্যমপাড়া গ্রামের মো.খালেকুজ্জামানের মেয়ে। তিনি কুমিল্লা ইপিজেডের একটি পোশাক কারখানায় চাকরি করতেন। আর অভিযুক্ত রাহিমা আক্তার বরুড়া উপজেলার শশিয়া গ্রামের আবদুর রাজ্জাকের মেয়ে।

পুলিশের সৃত্রে জানা যায়- মাহমুদা ও রাহিমা আক্তারসহ তিন সহকর্মী উনাইসার এলাকায় মহিউদ্দিন আবদুল কাদেরের বাড়িতে একটি রুমে ভাড়া থাকতেন। মঙ্গলবার সকাল ৭টার দিকে তুচ্ছ কথা নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে একে অপরের চুল টানাটানি করতে থাকেন। এতে মাহমুদা হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। পরে বাড়ির মালিক মহিউদ্দিন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশের এই কর্মকর্তা আরও জানান – মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত রাহিমা আক্তারকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ফাঁড়িতে আনা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলাদেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভাকুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহতকুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশকুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩দেবীদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনদেবীদ্বারে ক‍্যানসারে আক্রান্ত ৩৮ রোগীদের আর্থিক সহায়তা ও ঔষধি চারা বিতরণবজ্রপাতে বাবার সামনে মারা গেল ছেলেগ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিই শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিতদেবীদ্বার স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি হাসনাত অনুপস্থিত পাঁচ চিকিৎসককে শোকজ